Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

৭৯তম কান চলচ্চিত্র উৎসবে যেসব সিনেমা মনোনীত হল

৭৯তম কান চলচ্চিত্র উৎসবে
৭৯তম কান চলচ্চিত্র উৎসব

৭৯তম কান চলচ্চিত্র উৎসব

আগামী ১২ মে শুরু হতে যাচ্ছে এবারের কান চলচ্চিত্র উৎসব।  আসরের উদ্বোধনী ছবি হিসেবে প্রিমিয়ার হচ্ছে সিনেমা ‘দ্য ইলেকট্রিক কিস’ এর, যা নির্মাণ করেছেন পিয়েরে সালভাদোরি। কান উৎসবের জুরিবোর্ডের সভাপতিত্ব করবেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত পরিচালক পার্ক চান–উক। বিশ্ব সিনেমার অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের এবারের আসরের লাইনআপে আছে ভিন্নতা। হলিউডের ঝলমলে উপস্থিতির বদলে মূল প্রতিযোগিতা বিভাগেজায়গা করে নিয়েছেন বিশ্বজুড়ে খ্যাতিমান নির্মাতারা, যাঁদের কাজ মূলত গল্পনির্ভর ও শিল্পঘেঁষা।  অর্থাৎ অতর সিনেমা নির্মাতাদেরই জয়জয়কার এবারের আসরে। এবারের আসরে ১৪১টি দেশ থেকে ২ হাজার ৫৪১টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে, যার মধ্যে মূল প্রতিযোগিতায় ২১টি সিনেমা স্বর্ণ পাম (পাম ডি’অর) জয়ের লড়াইয়ে রয়েছেন। এবারের প্রথম বারের মতো নেপালি সিনেমা ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’ কান-এ মনোনীত হয়েছে যার পরিচালক অবিনাশ বিক্রম শাহ। চলুন দেখে নেয়া যাক এবারের ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে যেসব সিনেমা মনোনীত হল।

৭৯তম কান চলচ্চিত্র উৎসবে
সিনেমা ‘দ্য ইলেকট্রিক কিস’

মূল প্রতিযোগিতা বিভাগ (In Competition)

৭৯তম কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়া সিনেমাগুলোর নাম এক নজরে জেনে নেয়া যাক। এতে যায়গা পেয়েছে মোট সিনেমা ২১ টি সিনেমা।

  • ‘অল অব আ সাডেন’ | রিউসুকে হামাগুচি
  • ‘দ্য বিলাভেড’ | রদ্রিগো সরোগোয়েন
  • ‘বিটার ক্রিসমাস’ | পেদ্রো আলমোদোভার
  • ‘দ্য ব্ল্যাক বল’, | হাভিয়ের আমব্রোসি ও হাভিয়ের কালভো
  • ‘কাওয়ার্ড’, |  লুকাস দন্ত
  • ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’ | ভ্যালেস্কা গ্রিসবাখ
  • ‘ফাদারল্যান্ড’| পাভেল পাওলিকোভস্কি
  • ‘ফিওড’ | ক্রিশ্চিয়ান মুঙ্গিউ
  • ‘গারঁস | ঝান অঁরি
  • ‘জেন্টল মনস্টার’ | মারি ক্রাউজার
  • ‘হোপ’ | না হং–জিন 
  • ‘মিনোটর’ | আন্দ্রে জাভ্যাগিনসেভ
  • ‘মলিন’ | লাসজলো নেমেস 
  • ‘দ্য ম্যান আই  | ইরা স্যাক্স
  • ‘নাগি ডায়েরি’ | কোজি ফুকাদা
  • ‘নোত্র সা‌ল্যু’ | ইমানুয়েল মারে 
  • ‘প্যারালাল টেলস’ | আসগর ফরহাদি
  • ‘শিপ ইন দ্য বক্স’ | হিরোকাজু কোরে-এদা
  • ‘স্টোরিজ অব দ্য নাইট’ | লিয়া মাইসিয়াস
  • ‘দ্য আননোন’ | আর্থার হারারি 
  • ‘আ ওম্যানস  | শার্লিন বুর্জোয়া-তাকুয়ে 

এই সকল সিনেমাগুলোই এবারের আসরের মূল প্রতিযোগিতা বিভাগে প্রতিযোগিতা করবে।

অ্যাঁ সার্তে রিগা বিভাগ (Un Certain Regard)

অ্যাঁ সার্তে রিগা হলো কান চলচ্চিত্র উৎসবের একটি বিশেষ বিভাগ, যেখানে ভিন্নধর্মী ও নতুন নির্মাতাদের সৃজনশীল চলচ্চিত্র প্রদর্শিত হয়। অ্যাঁ সার্তে রিগা বিভাগের জন্য মনোনীত হয়েছে মোট ১৫ টি সিনেমা।

  • ‘টিনেজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মায়াজমা’ (উদ্বোধনী চলচ্চিত্র)| জেন শোয়েনব্রুন
  • ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’ | অবিনাশ বিক্রম শাহ (প্রথম চলচ্চিত্র) (নেপাল)
  • ‘আয়রন বয়’| লুই ক্লিশি   
  • ‘বেন’ইমানা’ | মারি-ক্লেমেন্টিন দুসাবেজাম্বো (প্রথম চলচ্চিত্র)
  • ‘কঙ্গো বয়’ | রাফিকি ফারিয়ালা
  • ‘ক্লাব কিড’ | জর্ডান ফার্স্টম্যান (প্রথম চলচ্চিত্র)
  • ‘উলা’ | ভিয়েস্তুরস কাইরিশ
  • ‘লা মাস দুলসে’ (স্ট্রবেরি) | লাইলা মারাকচি 
  • ‘এল দেশিয়েলো’ (দ্য মেল্টডাউন) | মানুয়েলা মার্তেল্লি  
  • ‘সিয়েম্প্রে সোয় তু অ্যানিমাল মাতের্নো’ (ফরএভার ইউর ম্যাটার্নাল অ্যানিমাল)| ভ্যালেন্টিনা মাউরেল
  • ‘ইয়েস্টারডে দ্য আই ডিডন্ট স্লিপ’ | রাকান মায়াসি (প্রথম চলচ্চিত্র)
  • ‘আই’ল বি গন ইন জুন’ | ক্যাথারিনা রিভিলিস (প্রথম চলচ্চিত্র)
  • ‘ওয়ার্ডস অফ লাভ’ | রুডি রোজেনবার্গ
  • ‘এভরিটাইম’ | সান্ড্রা ভোলনার
  • ‘অল দ্য লাভার্স ইন দ্য নাইট’ | সোডে ইউকিকো
‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’

আউট অব কম্পিটিশন (Out of Competition)

Out of Competition হলো কান চলচ্চিত্র উৎসবের এমন একটি বিভাগ, যেখানে সিনেমাগুলো প্রদর্শিত হয় কিন্তু মূল প্রতিযোগিতায় অংশ নেয় না বা কোনো পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে না। এই বিভাগের জন্য ৭টি সিনেমা মনোনীত হয়েছে।

  • হার প্রাইভেট হেল | নিকোলাস উইন্ডিং রেফন
  • ডায়মন্ড | অ্যান্ডি গার্সিয়া
  • দ্য ইলেকট্রিক কিস  |  পিয়ের সালভাদোরি
  • লা বাতাই দ্য গল: ল’আজ দ্য ফের |  আন্তোনিন বড্রি
  • কার্মা  |  গিয়োম কানে
  • ল’অবজে দু দেলি | আগনেস জাউই
  • ল’আবান্দোঁ | ভিনসেন্ট গারেঙ্ক
৭৯তম কান চলচ্চিত্র উৎসবে
হার প্রাইভেট হেল | নিকোলাস উইন্ডিং রেফন

কান প্রিমিয়ার (Cannes Premiere)

কান প্রিমিয়ার হলো কান চলচ্চিত্র উৎসবের একটি বিভাগ, যেখানে নতুন ও গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয়, তবে সেগুলো মূল প্রতিযোগিতার বাইরে থাকে। এই বিভাগের জন্য ৫ টি সিনেমা মনোনীত হয়েছে।

  • প্রপেলার ওয়ান-ওয়ে | জন ট্রাভোল্টা
  • দ্য সামুরাই অ্যান্ড দ্য প্রিজনার  | কিয়োশি কুরোসাওয়া
  • হাইমজুখুং  | ভলকার শ্লন্ডর্ফ
  • এল পার্তিদো  |  হুয়ান ক্যাব্রাল ও সান্তিয়াগো ফ্রাঙ্কো
  • হোয়েন দ্য নাইট ফলস  | ড্যানিয়েল অতোয়

বিশেষ প্রদর্শনী (Special Screenings)

Special Screenings হলো কান চলচ্চিত্র উৎসবের একটি বিভাগ, যেখানে বিশেষ গুরুত্ব বা তাৎপর্যপূর্ণ চলচ্চিত্রগুলো আলাদাভাবে প্রদর্শিত হয়। এই বিভাগের জন্য ৭টি সিনেমা মনোনীত হয়েছে।

  • জন লেনন: দ্য লাস্ট ইন্টারভিউ  |  স্টিভেন সোডারবার্গ
  • অ্যাভেডন | রন হাওয়ার্ড
  • লে সারভিভাঁ দ্যু শে  |  ক্রিস্টোফ রেভেই
  • লে মাতাঁ মেরভেইয়্যু  |  আভ্রিল বেসোঁ
  • কান্তোনা  |  বেন নিকোলাস ও ডেভিড ট্রাইহর্ন
  • লাফেয়ার মারি-ক্লেয়ার  |  ইভো মুলার ও লরিয়ান এসকাফ্রে
  • রিহার্সালস ফর আ রেভল্যুশন | পেগাহ আহাঙ্গারানি

মিডনাইট স্ক্রিনিংস (Midnight Screenings)

Midnight Screenings হলো কান চলচ্চিত্র উৎসবের একটি বিভাগ, যেখানে সাধারণত রাতের বিশেষ সময়ে দর্শকদের জন্য বিনোদনধর্মী, থ্রিলার বা ব্যতিক্রমধর্মী চলচ্চিত্র প্রদর্শিত হয়। এই বিভাগের জন্য ৫ টি সিনেমা মনোনীত হয়েছে।

  • রোমা ইলাস্টিকা  |  বের্ত্রাঁ মান্দিকো
  • জিম কুইন  | নিকোলা আতান ও মার্কো গুয়েন
  • ফুল ফিল  |  কোয়েন্টিন দ্যুপিয়ো
  • কলোনি  | ইয়ন সাং-হো
  • সাঙ্গুইন  | মারিয়ন লে কোরোলার  

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’
0
Share