Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

‘রাক্ষস’ এর ফার্স্ট লুক – নেটিজেনদের আলোচনায়

‘রাক্ষস’ এর ফার্স্ট লুক
‘রাক্ষস’ এর ফার্স্ট লুক , ছবি: সংগৃহীত

অন্ধকার ও ভয়ংকর গল্প নিয়ে নির্মিত হচ্ছে রাক্ষস

অন্ধকার ও ভয়ংকর গল্প নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয় ও প্রযোজক শেহরিন সুমি।  শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার সাফল্যের পর বুধবার প্রকাশ করা হয়েছে তাদের নতুন সিনেমা ‘রাক্ষস’ এর ফার্স্ট লুক ।

সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।  ফার্স্ট লুকে দেখা যায়, ধবধবে সাদা একটি ঘরে মেঝে জুড়ে ছোপ ছোপ রক্ত।  বাথটাবে নিথর পড়ে আছে একটি বাঘ।  পাশে দাঁড়িয়ে সিয়াম, এক হাতে কুড়াল, অন্য হাতে পিস্তল।  চোখ-মুখে ভয় ও বিষাদ, আর দাঁতে ধরা একটি গোলাপ ফুল।

‘রাক্ষস’ এর ফার্স্ট লুক
‘রাক্ষস’ এর ফার্স্ট লুক , ছবি: সংগৃহীত

ফার্স্ট লুকের অনুষ্ঠানে সিয়াম জানান, এই চরিত্রের জন্য ৯ মাস কঠোর পরিশ্রম করতে হয়েছে।  তিনি বলেন, “ভালোবাসার জন্য একজন মানুষ কতটা হিংস্র হতে পারে, সেই গল্পই বলবে ‘রাক্ষস’।“

সিনেমায় নায়িকা হিসেবে আছেন ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।  শোনা যাচ্ছে, ছবির কিছু অংশ শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় শুট করা হবে।

‘রাক্ষস’ এর ফার্স্ট লুক
সংগৃহীত

প্রথম ধারণা ছিল, ‘বরবাদ’-এর পর নির্মাতারা হয়তো কিছুটা নরম গল্পের দিকে যাবেন। কিন্তু ফার্স্ট লুক প্রকাশের পর স্পষ্ট হয়ে গেছে, মেহেদী হাসান হৃদয় এবার ভায়োলেন্স ও অন্ধকার জগতের এমন এক সীমা ছুঁতে যাচ্ছেন, যা ঢাকাই চলচ্চিত্রে সাধারণত দেখা যায় না।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ডলি জহুর অভিমান করে সিনেমা ছেড়েছিলেন

অভিনেত্রী ডলি জহুর ডলি জহুর বাংলাদেশের ছোট ও বড় পর্দার জনপ্রিয় বরেণ্য তারকা অভিনেত্রী। বেশির ভাগ সময়েই মায়ের…
ডলি জহুর অভিমান করে

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

সামীরাসহ ১১ জনের সম্পদ জব্দের আবেদন নথিভুক্ত সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও…
সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

মক্কায় ওমরাহ পালন করলেন অভিনেত্রী পূর্ণিমা

পূর্ণিমা বললেন, “সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ” বছরের শুরুতে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ওমরাহ পালন করলেন…
ওমরাহ পালন করলেন অভিনেত্রী পূর্ণিমা
0
Share