Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মে ৩১, ২০২৬

রাশমিকা – বিজয়ের সম্পর্ক : গুঞ্জনের অবসান

রাশমিকা - বিজয়ের সম্পর্ক

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা – সম্পর্ক নিয়ে স্পষ্ট জবাব

রাশমিকা – বিজয়ের সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান হয়েছে। অবশেষে প্রকাশ্যে এল তাদের সম্পর্কের সত্য, ভক্তদের মধ্যে নতুন উত্তেজনা। দুজনের মধ্যে সম্পর্কের রহস্য নিয়ে ভক্তদের আগ্রহও ছিল তুঙ্গে। এবার সেই আলোচনার আগুনে যেন ঘি ঢাললেন রাশমিকা নিজেই ।

রাশমিকা - বিজয়ের সম্পর্ক

নতুন সিনেমা ‘গার্লফ্রেন্ড’-এর প্রচারে জনপ্রিয় সঞ্চালক জগপতিবাবুর শো তে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। অনুষ্ঠানের এক মুহূর্তে সঞ্চালক বিজয়ের প্রসঙ্গ তুলতেই রাশমিকা চুপচাপ হাসলেন এবং আঙুলে থাকা একটি আংটি সবাইকে দেখিয়ে দিলেন।

সঞ্চালকের প্রশ্ন ছিল “বিজয় কি শুধুই বন্ধু?” উত্তরে রাশমিকা কেবল হাসলেন, তারপর বললেন, “প্রতিটি আঙুলেরই আলাদা গল্প আছে, আর এই আংটির পেছনেও আছে বিশেষ একটা ইতিহাস।”

এ দৃশ্য প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। অনেকেই ধরে নিচ্ছেন, রাশমিকার এই আংটিই তাদের বাগদানের প্রমান। গুঞ্জন অনুযায়ী, সম্প্রতি হায়দরাবাদে বিজয়ের বাড়িতেই পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে নীরবভাবে সম্পন্ন হয়েছে তাদের বাগদান।এদিকে দুজনের ঘনিষ্ঠ সূত্র জানায়, আগামী বছরের শুরুতেই তাদের বিয়ে হতে পারে। যদিও এখনো কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি তবে ভক্তরা ইতিমধ্যেই তাদের “নতুন পাওয়ার কাপল” বলে ডাকতে শুরু করেছেন।

রাশমিকা - বিজয়ের সম্পর্ক

উল্লেখ্য, চলতি বছর বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছেন এই তারকা অভিনেত্রী।ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই বছর রাশমিকা অভিনীত বেশ কিছু ছবির কারণে সর্বাধিক উপার্জনকারী অভিনেত্রীর তালিকায় উঠে এসেছে রাশমিকার নাম।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৭৩ বছরের সম্পর্কের ইতি, মিস ইউনিভার্স ছাড়ছে ফ্রান্স

সৌন্দর্য প্রতিযোগিতা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মিস ফ্রান্স…

মায়ের শাড়ির পাঞ্জাবি পরে ‘মালিক’ প্রচারে আরিফিন শুভ

মালিক সিনেমা প্রচারণা ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ মায়ের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা আবারও…
0
Share