Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুন ২১, ২০২৬

২৭ বছর পর সিনেমায় গান গাইবেন আমির খান

আমির খানের ‘গুলাম’ সিনেমার শুটিং তত দিনে ৯০ শতাংশ শেষ। পরিচালক নীরাজ ভোরা একদিন এসে আমিরকে জানান, এক বন্ধু তাঁর সঙ্গে দেখা করতে চায়। আমিরের সম্মতি পেয়ে গীতিকার নীতিন রায়করকে নিয়ে আসেন নীরাজ। আমিরকে একটি গান শোনান নীতিন। গানটি খুবই ভালো লাগে আমিরের।

গুলামের পরিচালক বিক্রম ভাটকে আমির বলেন, ‘গানটি তো খুবই ভালো। আমাদের সিনেমার থিমের সঙ্গে একদম মিলে গেছে। গানটি আমাদের সিনেমায় ব্যবহার করা যেতে পারে। কী করা যায়!’

ডাকা হলো চিত্রনাট্যকার আঞ্জুম রাজাবলীকে। সবাই মিলে গানটির জন্য নতুনভাবে একটি দৃশ্য তৈরি করলেন। শুটিং হলো। আমির খান প্রথমবারের মতো নিজেই কণ্ঠ দিলেন গানে। সেই গানটিই ‘আতি কেয়া খান্ডালা’।

‘আতি কেয়া খান্ডালা’ গানের দৃশ্যে আমির খান ও রানী মুখার্জি। ছবি: গুগল

গুলাম সিনেমার তো বটেই, আতি কেয়া খান্ডালা বলিউডেরও অন্যতম জনপ্রিয় গান। আমিরের গাওয়া প্রথম গান ব্যাপক জনপ্রিয়তা পেলেও আর কখনো প্লেব্যাকে পাওয়া যায়নি তাঁকে। অভিনেতা জানালেন, ২৭ বছর পর আবারও নতুন গানে কণ্ঠ দিচ্ছেন তিনি।

আমির খান বলেন, ‘আতি কেয়া খান্ডালা গেয়েছিলাম মজার ছলে। আমি সৌভাগ্যবান যে এটা জনপ্রিয় হয়েছিল। গত কয়েক বছর ধরে আমি গানের প্রশিক্ষণ নিচ্ছি। একটি কমেডি সিনেমার জন্য দুটি গান গাইব। বাসু চ্যাটার্জি কিংবা ঋষিকেশ মুখার্জি ঘরানার সিনেমা হতে চলেছে এটি। যে ধরনের সিনেমা এখন তৈরি হয় না বলিউডে। নির্মল হাসির সিনেমা।’

আমির জানান, এ সিনেমায় তিনি মূল চরিত্রে নয়, অভিনয় করবেন একটি অতিথি চরিত্রে। তবে গুরুত্বপূর্ণ চরিত্র। এতে রাম সম্পথের সুরে দুটি গানে কণ্ঠ দেবেন আমির খান। গান গাওয়ার জন্য গানের পাঠও নিচ্ছেন তিনি। গানে তাকে তালিম দিচ্ছেন সুচেতা ভট্টাচার্য।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাষ্ট্রপতির জীবনভিত্তিক তথ্যচিত্র নির্মাণের ঘোষণা আমির খানের

দ্রৌপদী মুর্মুর জীবন নিয়ে তথ্যচিত্র ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর-এর জীবন, সংগ্রাম এবং অনন্য উত্থানের গল্প…
দ্রৌপদী মুর্মুর ও আমির খান

সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের গৌরব

বেস্ট সিনেমাটোগ্রাফি পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এলো আরেকটি আন্তর্জাতিক সাফল্য। ২৮তম সাংহাই আন্তর্জাতিক…
সাংহাই চলচ্চিত্র উৎসব

ধানুশ-ম্রুণালের সম্পর্ক গুঞ্জনে নতুন মোড়, বিচ্ছেদের দাবি

ধানুশ–ম্রুণালের বিচ্ছেদ দক্ষিণ ভারতীয় সুপারস্টার ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে ঘিরে কয়েক মাস ধরেই…
ধানুশ ও ম্রুণাল ঠাকুর
0
Share