Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

২০২৪ সালেই শফিক তুহিনের তিরিশ বছরের উৎসব হবে

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন শফিক তুহিন । ছবি: সংগৃহীত

সংগীত ক্যারিয়ারের ৩০ বছর। গীতিকবি হিসেবে ক্যারিয়ার শুরু করা শ্রোতাপ্রিয় গায়ক শফিক তুহিন এ বছরের শেষের দিকে তা সেলিব্রেট করার পরিকল্পনা করেছেন।

শফিক তুহিন বলেন, ‘আমার লেখা ও সুরে বাংলাদেশের প্রায় সবাই গান করেছেন। আমি চেষ্টা করব তাদের সবাইকে সম্পৃক্ত করে আমার ক্যারিয়ারের ত্রিশ বছর উদযাপন করার।’

সেরা গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই শিল্পীর বাবা চেয়েছিলেন বিসিএস দিয়ে একজন আমলা হবেন তিনি। একবার বিসিএসের ভাইভাতে বাদ পড়ায় আর কখনো চেষ্টা করেননি। তবে জাতীয় পুরস্কার পাওয়ার পর বাবার মনের খেদ উবে যায়।

শফিক তুহিনের গান গেয়ে কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। বাংলাদেশের রক আইকন জেমস প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তার লেখা সুর ও সংগীত পরিচালনায়।

তিনি আশা করছেন তিরিশ বছরের এই যাত্রার উৎসবে তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী সকলকেই তিনি পাশে পাবেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

পয়লা বৈশাখে তারকাদের সাজ – স্মৃতি ও অভিজ্ঞতা

পয়লা বৈশাখ তারকাদের ব্যস্ততা ও উৎসব পয়লা বৈশাখে তারকাদের সাজ , স্মৃতি, ব্যস্ততা, পারিবারিক আয়োজন, শৈশব স্মৃতি…
পয়লা বৈশাখে তারকাদের সাজ, স্মৃতি ও অভিজ্ঞতা

পহেলা বৈশাখ – বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব
0
Share