Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

১৩ জুলাই ঢাকার মঞ্চে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

রবীন্দ্রনাথ ঠাকুর ও ভিক্টোরিয়া ওকাম্পোর উপর লেখা নাটক ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হতে যাচ্ছে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’।

১৩ জুলাই ম্যাড থেটার প্রযোজিত নাটকটি শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে।

১৯২৪ সালে পেরু সরকার স্বাধীনতার শতবর্ষ উপলক্ষে আমন্ত্রণ জানায় রবীন্দ্রনাথ ঠাকুরকে। পেরুর উদ্দেশে রওনা দিলেও সেখানে না যেয়ে রবীন্দ্রনাথ পৌঁছে যান আর্জেন্টিনায়। সেখানে রবীন্দ্রনাথের সাথে দেখা হয় সাহিত্যিক ভিক্টোরিয়া ওকাম্পোর। তাদের সাক্ষাৎ পূর্বপরিকল্পিত না হলেও রিও ডেলা প্লাটা নদীর কাছে ভিক্টোরিয়ার সাথে স্মৃতিময় কিছুদিন কাটান রবীন্দ্রনাথ ঠাকুর । শহর থেকে কিছু দূরে, নদীর পাড়ের একটি সাদা বাড়িতে ভিক্টোরিয়ার সাথে রবি ঠাকুরের কাটানো সেই দিনগুলোর উপর ভিত্তি করেই লেখা হয়েছে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ ।

মঞ্চ নাটকটিতে রবীন্দ্রনাথ চরিত্রে অভিনয় করেছেন আসাদুল ইসলাম ও ভিক্টোরিয়া চরিত্রে আছেন সোনিয়া হাসান। নাটকটির রচনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন ম্যাড থেটারের প্রধান পরিচালক আসাদুল ইসলাম।


Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা
0
Share