Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মে ২, ২০২৬

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি আফজাল হোসেন

আফজাল হোসেন | ছবিঃ সংগৃহীত

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি আছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন।

৪ সেপ্টেম্বর রাতে অসুস্থ হলে তাকে ভর্তি করা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। সেখানে তাকে নেওয়া হয় সিসিইউ-তে। ৫ সেপ্টেম্বর দুপুরে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক শিহাব শাহীন। তিনি জানান, “আফজাল হোসেন হার্ট অ্যাটাক করেছেন। তাকে সিসিইউতে রাখা হয়েছে।”

শাহীন আরও যোগ করেন, ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ শীর্ষক তার ওয়েব ফিল্মের শুটিং করার কথা ছিল আফজালের। কিন্তু সোমবার রাতে অভিনেতা তাকে কল করে জানান তিনি অসুস্থ, হাসপাতালে যাচ্ছেন। যার কারণে বাতিল করা হয় ফিল্মের শুটিং। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত শুরু করা যাচ্ছে না শুটিংয়ের কাজ।

প্রসঙ্গত, ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ওয়েব ফিল্মের শুটিং শুরু হয় ২৭ আগস্ট। অস্ট্রেলিয়ায় টানা চারদিন শ্যুটের পর দেশে ফিরেন শাহীন ও তার টিম। এই ফিল্মের শুটিংয়ের পরবর্তী শিডিউল ছিল ৫ সেপ্টেম্বর থেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এটা আমাদেরই গল্প: বাবার মৃত্যুর দৃশ্যে কাঁদছে দর্শক

শেষ হওয়ার পথে ‘এটা আমাদেরই গল্প’ এটা আমাদেরই গল্প শেষের পথে এসে নতুন করে আলোচনায়।  জনপ্রিয় এই ধারাবাহিকের…
এটা আমাদেরই গল্প: বাবার মৃত্যুর দৃশ্যে কাঁদছে দর্শক

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী
0
Share