Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুন ২১, ২০২৬

হঠাৎ বিয়ের সাজে ধরা দিলেন অপু

অপু বিশ্বাস | ছবি: ফেসবুক

সোশ্যাল মিডিয়ায় হঠাৎ নববধুর সাজে ধরা দিলেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। তবে না, ফের বিয়ে করছেন না তিনি। অভিনেত্রীর এই সাজ মূলত একটি ব্রাইডাল ফটোশুটের জন্য।

যমুনা গ্রুপের সিস্টার কনসার্ন ভোগ লাইফস্টাইল লাউঞ্জ ব্রাইডাল মেকআপের আনুষ্ঠানিক যাত্রা শুরু উপলক্ষ্যে নির্মিত বিজ্ঞাপনের মডেল হিসেবে চিত্রনায়িকা অপু বিশ্বাস, সাজ্জাদ হোসাইন, মিমি ও লাবণ্য অংশ নিয়েছিলেন একটি ফটোশুটে। বিয়ের সাজে রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছেন অপু বিশ্বাস। তার সাজ, পোশাক, অলংকার বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের।

অপুকে নববধূর সাজে ফুটিয়ে তুলতে স্টাইলিং অ্যান্ড কোরিওগ্রাফার, সিনেমাটোগ্রাফার, ফটোগ্রাফার এবং সেট ডিজাইনার হিসেবে কাজ করেছেন যথাক্রমে মাহফুজ কাদেরি, সাইদ শাহিউর হুসাইন, মোবারক ফায়সাল এবং কিবরিয়া চঞ্চল।

উল্লেখ্য, বর্তমানে অভিনয়ের চেয়ে ফটোশুটেই বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। সম্প্রতি একটি রিয়্যালিটি শোয়ের বিচারক হিসেবেও দেখা মিলেছিল তার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দ্রৌপদী মুর্মুর জীবনভিত্তিক তথ্যচিত্র নির্মাণের ঘোষণা আমির খানের

রাষ্ট্রপতির জীবন নিয়ে তথ্যচিত্র ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এর জীবন, সংগ্রাম এবং অনন্য উত্থানের গল্প এবার…
দ্রৌপদী মুর্মুর ও আমির খান

সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের গৌরব

বেস্ট সিনেমাটোগ্রাফি পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এলো আরেকটি আন্তর্জাতিক সাফল্য। ২৮তম সাংহাই আন্তর্জাতিক…
সাংহাই চলচ্চিত্র উৎসব

ধানুশ-ম্রুণালের সম্পর্ক গুঞ্জনে নতুন মোড়, বিচ্ছেদের দাবি

ধানুশ–ম্রুণালের বিচ্ছেদ দক্ষিণ ভারতীয় সুপারস্টার ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে ঘিরে কয়েক মাস ধরেই…
ধানুশ ও ম্রুণাল ঠাকুর
0
Share