Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

হঠাৎ আইনের দ্বারস্থ বুবলী!

ঢালিউডের অন্যতম আলোচিত নায়িকা শবনম বুবলী। তার বিরুদ্ধে একদল মানুষ অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগ এনে রাজধানীর ভাটারা থানায় একটি জিডি করেছেন। ৮ মে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা।

এসি রাজন কুমার জানিয়েছেন, ‘সাধারণ ডায়েরিতে বুবলী উল্লেখ করেছেন যে বেশ কিছুদিন যাবত কিছু ব্যক্তি, অনলাইন পোর্টল ও টিভি চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে অভিনেত্রীর নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে। এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডাইরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করছেন তিনি। অভিনেত্রীর বিষয়টি নিয়ে ডিএমপির সিটিটিসি বিভাগের সাইবার ইউনিট তদন্ত শুরু করছেন।’

পুলিশ সূত্রে জানা গেছে, ‘প্রতিদিনের চিত্র’, ‘জমশেদ ভাই’, ‘মৌ সুলতানা’, ‘সনি কমিনিকেশন’, ‘এসকে উজ্জল’, সোনিয়া শিমু’, ‘ফেরদৌস কবির’, ‘আবুল হোসাইন তুফান, ‘শাহিনুর আক্তর’, ‘জাহিদুল ইসলাস আপন’সহ ১৫-২০টি ফেসবুক পেজ-ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন বুবলী। তার অভিযোগের তালিকায় রয়েছে দেশের ৪টি গণমাধ্যমেরও নাম। 

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল থানায় তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেন বুবলী। যদিও পুরো বিষয়টিই শুরু থেকে গোপন রেখেছেন এই অভিনেত্রী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share