Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

স্বপ্ন সত্যি হলো ইয়ামির

ইয়ামি গৌতম | ছবি: ফেসবুক

গেলো ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছে অভিনেত্রী ইয়ামি গৌতম অভিনীত সিনেমা ‘আর্টিকেল ৩৭০’। এরপর থেকেই চর্চায় আছে ছবিটি। আলোচনার পাশাপাশি এই সিনেমা নিয়ে সমালোচনা থাকলেও সিনেমায় ইয়ামির অভিনয় দেখে কম-বেশি সবাই মুগ্ধ। ‘আর্টিকেল ৩৭০’ মুক্তি পাওয়ার দুই মাস অতিক্রম করলেও ছবির প্রশংসা প্রাপ্তি আছে এখনো অব্যাহত। একারণেই মূলত স্বপ্ন সত্যি হলো অভিনেত্রীর।

বিষয়টি নিয়ে বেশ আনন্দিত ইয়ামি। সম্প্রতি তিনি জানান, ‘সারা বিশ্বের দর্শকরা সিনেমাটি এভাবে গ্রহণ করবেন সেটা ভাবিনি। সবার ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ।‘ অভিনেত্রী যোগ করেন, ‘প্রেক্ষাগৃহের পাশাপাশি এখন ওটিটির দর্শকরাও সিনেমাটি নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন। দীর্ঘদিন মনের ভেতর লালন করা স্বপ্ন সত্যি হয়েছে।’

উল্লেখ্য যে, হিন্দি ভাষায় নির্মিত ‘আর্টিকেল ৩৭০’ চলচ্চিত্রটি পরিচালনা করছেন আদিত্য সুহাস জমভালে। সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি গৌতম ও প্রিয়ামণি। আদিত্যের এই ছবিটি অগ্নিগর্ভ কাশ্মীর উপত্যকার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত।

বিতর্কিত প্রেক্ষাপটে নির্মিত সিনেমা হিসেবে উল্লেখ করে বেশ কয়েকটি দেশ নিষিদ্ধ করেছে ‘আর্টিকেল ৩৭০’। যদিও এই নিষেধাজ্ঞা ছবির সাফল্যে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। প্রেক্ষাগৃহের পর ওটিটিতেও দারুণ সাড়া ফেলতে সক্ষম হয়েছে ছবিটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share