Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় মুগ্ধতা ছড়াচ্ছেন মৌ

সাদিয়া ইসলাম মৌ, দেশের জনপ্রিয় মডেল, অভিনেত্রী নৃত্যশিল্পী। তার অগণিত ভক্ত ও দর্শক ছাড়াও দেশের বিনোদন অঙ্গনের অনেকেই এই তারকার সৌন্দর্যে মুগ্ধ। এদের অনেকে মৌকে মডেল – অভিনেত্রী হিসেবে আদর্শ মানেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তারকার প্রকাশ করা বেশ কিছু ছবি নেটিজেনদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছে।

১৯৮৯ সালে প্রথম মডেলিংয়ে পা রাখেন মৌ। একটি শ্যাম্পুর বিজ্ঞাপনচিত্রের জন্য ৩৫ বছর আগে রেকর্ড ১ লাখ টাকা পারিশ্রমিকের চুক্তি করা হয়। সেই থেকে এখন পর্যন্ত তিনিই বাংলাদেশের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নারী মডেল।

৩৫ বছর ধরে দেশের শীর্ষ মডেল হিসেবে রাজত্ব চলছে মৌ’র। মডেল পরিচয়ের পাশাপাশি মৌ একজন গুণী নৃত্যশিল্পী। ছোটবেলায় বাবার সঙ্গে গানের অনুশীলনও করতেন তিনি। গানের চর্চা চালিয়ে গেলে হয়তো আজ সংগীতশিল্পী পরিচয়েও পাওয়া যেতো মৌকে। কারণ, তার বাবা প্রয়াত সাইফুল ইসলাম ছিলেন জনপ্রিয় একজন সংগীতশিল্পী। বেশ কিছু সিনেমাতে প্লেব্যাকও করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share