Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ১, ২০২৬

সেপ্টেম্বরেই নতুন অ্যালবাম নিয়ে আসবেন এড শিরান!

নতুন অ্যালবাম নিয়ে আসছেন এড শিরান। অনুরাগীদের ইঙ্গিতের মাধ্যমে খোদ বিষয়টির  জানান দিয়েছেন তিনি।  

কিছুদিন ধরে ব্রিটিশ এ সঙ্গীত শিল্পী ব্যস্ত রয়েছেন নিজের ‘ম্যাথমেটিক্স ট্যুর’ নিয়ে। আর এই ট্যুরেই ভক্তদের জন্য গায়ক তার নতুন অ্যালবাম সম্পর্কে কিছু জানান দেওয়ার চেষ্টা করেন।  

বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায়, ৬ আগস্ট ট্যুরটির একটি শোতে নিজের পরিহিত টি-শার্টের মাধ্যমে অনুরাগীদের  নতুন অ্যালবাম সম্পর্কে কিছুটা আভাস  দিতে চেয়েছিলেন এড। টি -শার্টটিতে ইংরেজিতে লেখা ছিল, ‘অটম ৯’ । আর তাতেই ভক্তরা তার পরবর্তী অ্যালবামের মুক্তির তারিখ নিয়ে হিসাব নিকাশ কষা শুরু করেন।

প্রসঙ্গত, গায়ক তার সর্বশেষ অ্যালবাম ‘সাবট্র্যাক্ট’ থেকে নেওয়া গান গেয়ে  অনুরাগীদের মিনিয়াপোলিসের কনসার্টে ৯ আগস্ট মন্ত্রমুগ্ধ করে দিয়েছিলেন।  তার ভালো বন্ধু জামাল এডওয়ার্ডের মৃত্যু, তার বিরুদ্ধে করা চৌর্যবৃত্তির মামলা, তার স্ত্রীর শরীরে টিউমারের ধরা পড়া  সবকিছুই নিয়েই তিনি  তার ‘সাবট্র্যাক্ট’ অ্যালবামটি লিখেছিলেন।

তারকার নতুন অ্যালবামের অনুপ্রেরণা কি হতে চলেছে? প্রশ্নটির উত্তর খোঁজার অপেক্ষায় রয়েছে তার হাজারো অনুরাগী। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
0
Share