Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

‘সুইসাইড ডিজিজ’ও মস্তিষ্কের জটিল রোগে ভুগছেন সালমান খান  

অনেক দিন ধরেই জটিল রোগে ভুগছেন সালমান খান। ট্রাইগেমিনাল নিউরালজিয়া, অ্যানিউরিজম, এভি ম্যালফরমেশনের মতো রোগে ভুগছেন বহু বছর ধরে। সদ্য শুরু করা কপিল শর্মা শোয়ের নতুন সিজনের প্রথম অতিথি হিসেবে এসে এমনটা জানালেন ভাইজান নিজেই।  

তার কথায়, অসুখ থাকবেই। কিন্তু বলিউডে টিকে থাকতে কঠোর পরিশ্রম করে যেতে হবে। এরপর সালমান বললেন, ‘রোজ হাড় ভাঙছে, পেশি ছিঁড়ে যাচ্ছে, এদিকে আবার ট্রাইগেমিনাল নিউরালজিয়া নিয়ে কাজ করছি। মস্তিষ্কে অ্যানিউরিজম রয়েছে। এগুলো থাকা সত্ত্বেও কাজ করে চলেছি। এভি ম্যালফরমেশনও রয়েছে আমার, তা-ও চলা ফেরা করছি।’

এসময় সালমান আরো জানান, তার জীবনে এমন নানা রকমের জটিলতা রয়েছে। মেজাজ খারাপ থাকলে আরো শারীরিক জটিলতা বেড়ে যায় বলেও জানান অভিনেতা।

এর আগে ২০১৭ সালেও ট্রাইগেমিনাল নিউরালজিয়া নিয়ে কথা বলেছিলেন সালমান। দুবাইতে ‘টিউবলাইট’ সিনেমার প্রমোশনের সময় নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছিলেন তিনি। সেসময় জানিয়েছিলেন, এই অসুখ নাকি ‘সুইসাইড ডিজিজ’ নামেও পরিচিত। এই অসুখে নাকি যন্ত্রণা এমন প্রবল জায়গায় পৌঁছায়, রোগী নিজের জীবন পর্যন্ত শেষ করে দিতে চান। তাই এই রোগের নামটা এমন।

এই রোগে মূলত রোগীর মুখমণ্ডলে যন্ত্রণা হয়ে থাকে বলে জানা যায়। এছাড়া অ্যানিউরিজম স্নায়ু সংক্রান্ত মস্তিষ্কের সমস্যা। অন্যদিকে এভি ম্যালফরমেশন শিরা ও ধমনীর মধ্যে এক অস্বাভাবিক যোগ থেকে তৈরি হয়। মস্তিষ্ক-সহ শরীরের নানা জায়গায় এই অসুখ হতে পারে।

এমন তথ্য শোনার পর থেকেই বিনোদন অঙ্গন এমনকি সালমান ভক্তদের মন বেশ বিমর্ষ হয়ে গেছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share