Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

সিনেমায় মেহজাবিন

মেহজাবিন চৌধুরী । ছবি: ফেসবুক

টেলিভিশন নাটক ও ওটিটি’র অন্যতম জনপ্রিয় মুখ মেহজাবিন চৌধুরী। ২১ ফেব্রুয়ারি অভিনয় ক্যারিয়ারের ১৪ বছরে পদার্পণ করেছেন এই অভিনেত্রী। বিশেষ দিনেই ভক্তদের জানালেন দারুণ এক খবর। নির্মাতা মাকসুদ হোসেনের পরিচালনায় ‘সাবা’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় অভিষেক করতে যাচ্ছেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়ায় নতুন সিনেমার ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে মেহজাবিন লেখেন, ‘২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১৪ বছর আগে এই দিনেই টিভি নাটকে আমার অভিনয় যাত্রা শুরু হয়েছিল। আর আজ এই বিশেষ দিনেই আমার শুভাকাঙ্ক্ষী, বন্ধুদের একটি বিশেষ খবর জানাতে চাই, বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে আমার অভিষেক হতে যাচ্ছে এ বছরই।’

তিনি আরও বলেন, ‘২০২৩ সালের শুরুতেই আমরা এই চলচিত্রের কাজ সম্পন্ন করি।..।‘সাবা’ অর্থ যেমন সকাল, সকালের মৃদু বাতাস। আশা করছি আমার চলচ্চিত্র জীবনের সকালটিকেও সবাই অকৃত্রিম ভালোবাসায় আচ্ছন্ন করে রাখবেন। গল্প, চরিত্র, পরিচালকের নির্মাণ, গুণী অভিনয়শিল্পী ও নেপথ্যের মেধাবী কলাকুশলীদের সঙ্গে আমার অভিনয়ের সুযোগ-সব মিলিয়ে ‘সাবা’ আমার জীবনে সবসময়ই বিশেষ একটি নাম হয়ে থাকবে।’

উল্লেখ্য, ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের শিরোপা জিতে শোবিজে পথচলা শুরু মেহজাবিনের। এরপর নিজের অভিনয়ের জাদুতে খণ্ডনাটক, ধারাবাহিক এবং ওটিটিতে একের পর এক কাজ দিয়ে বারবার ছাপিয়ে গেছেন নিজেকেও।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share