Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ১, ২০২৬

সিনেমায় ফিরছেন আফজাল হোসেন

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন | ছবি: ফেসবুক

সম্প্রতি নতুন একটি চলচ্চিত্রের শুটিং শুরু করেছেন অভিনেতা – নির্মাতা আফজাল হোসেন। একদল তরুণ সিনেমাটি বানাচ্ছেন বলে জানা গেছে। সিনেমাটির নাম ‘শিল্পজীবি’। 

দীর্ঘ বিরতির পর এটি হতে যাচ্ছে তার বড় পর্দায় ফেরা। এর আগে নিকট অতীতে তাকে দেখা গেছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিস অ্যান্ড জেন্টেলমেন’, অমিতাভ রেজার ‘বোধ’, সৈয়দ আহমেদ শাওকির ‘কারাগার’, নুহাশ হুমায়ূনের ‘পেট কাটা ষ’ এবং ‘ষ ২’-তে।

অভিনেতা আফজাল হোসেন | ছবি: ফেসবুক

শিল্পজীবি সিনেমাটির পরিচালক মুকিতুল বারী। ছবি সম্পর্কে আফজাল হোসেন বলেন, ‘এটা একজন লেখক ও তার লিখতে চাওয়া এবং লিখতে না পারার সংকট ও সংগ্রামের গল্প।
এই সংকট ও সংগ্রামের পাশাপাশি আরও একটি গল্প চলতে থাকে।‘ সিনেমায় আফজাল হোসেনের বিপরীতে অভিনয় করেছেন আফসানা মিমি। দুই দশক আগে ‘ভোকাট্টা’ নাটকে তাদের প্রথম একসঙ্গে কাজ করা।
এরপর কয়েকটি কাজ করলেও চলচ্চিত্রে এবারই প্রথম বলে জানালেন আফজাল হোসেন।

আফজাল হোসেন, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা। ১৯৭০ এ শিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় আসেন। ভর্তি হন আর্ট কলেজে। ব্যাচেলর অব ফাইন আর্টস ডিগ্রি নেন।
কলেজ থেকে বেরিয়ে ঢাকা থিয়েটারে যোগ দেন। পরিচালক আবদুল্লাহ আল মামুনের হাত ধরে অভিনয়ের যাত্রা। অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফার সাথে বেঁধেছেন জুটি, হয়েছেন জনপ্রিয়।
অভিনয়ের পাশাপাশি তিনি একজন কবি। পাঁচটি কবিতাগ্রন্থ প্রকাশিত হয়েছে তার। ২০০৭ সালে তার প্রথম কবিতাগ্রন্থ ‘তিন নারীর পাঠশালা’ প্রকাশিত হয়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
0
Share