Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

‘সিতারে জামিন পার’ দিয়ে চমকে দিলেন আমির

সম্প্রতি মুক্তি পেয়েছে আমির খানের সিনেমা ‘সিতারে জামিন পার’। সিনেমাটি নিয়ে খুব একটা উচ্চাশা দেখা যায়নি বলিউড পাড়ায়। এমনকি ছবির অগ্রিম টিকিট বিক্রির অবস্থাও ছিল না বলার মতো। আবার রিমেক ছবি কেন করলেন আমির, অনেকে এ নিয়ে সমালোচনাও করেন। কিন্তু গত শুক্রবার প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেতেই যেন সব বদলে গেল। তিন বছর পর প্রেক্ষাগৃহে প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলেন আমির খান।

মুক্তির আগে নানা কথা প্রচার হলেও শুক্রবার ছবিটি দেখে দর্শক ও সমালোচক উভয়ই পছন্দ করেন। মুখে মুখেই প্রশংসা ছড়িয়ে পড়ে।

জানা যায়, মুক্তির প্রথম দিন ছবিটি আয় করে ১১ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করে ২২ কোটি রুপি। গতকাল রোববার ছিল ভারতের সাপ্তাহিক ছুটির দিন। এ দিন ছবিটি ২৮ কোটি রুপি আয় করেছে! সব মিলিয়ে মুক্তির পর প্রথম তিন দিনে ছবিটির আয় ৬০ কোটি রুপির বেশি।

ধারণা করা হচ্ছে, পাঁচ দিনেই ছবিটি ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করবে। ‘সিতারে জমিন পর’ ছবিটি ২০০৭ সালে মুক্তি পাওয়া আমিরের আরেকটি সিনেমা ‘তারে জমিন পর’–এর সিকুয়েল।

একটি স্প্যানিশ সিনেমার এ হিন্দি রিমেকটি পরিচালনা করেছেন এস প্রসন্ন। আমির ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জেনেলিয়া ডি’সুজা। ছবিতে আমিরের সঙ্গে অভিনয় করেছেন বিশেষ চাহিদাসম্পন্ন ১০ শিল্পী।

বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে শুরুতেই আমির বলেন, ‘আমার প্রায় ৩৫ বছরের অভিজ্ঞতায় দেখেছি, সেটে সৃজনশীল মানুষের মধ্যে ইগো, মতবিরোধ ও টানাপোড়েন থাকেই। কিন্তু এই ছবির শুটিংয়ে সেই চিত্র একেবারে উল্টো। ওই ১০ বিশেষ শিল্পী সেটে পা রাখতেই যেন এক পবিত্রতা ছড়িয়ে যেত। তাদের মধ্যে কোনো অহংকার নেই, নেই গলা উঁচিয়ে কথা বলার অভ্যাস। এমনভাবে সহযোগিতা করেছে, যা আমাদেরও শিখিয়ে গেছে কীভাবে সহনশীল হতে হয়।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share