Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

সালমান শাহকে স্মরণ করলেন শাবনূর 

সালমান শাহ ও শাবনূর | ছবি: ফেসবুক

একজন যেখানে ‘স্বপ্নের নায়ক’, অন্যজন ‘স্বপ্নের নায়িকা’। নব্বইয়ের দর্শক নন্দিত জুটি সালমান শাহ ও শাবনূর। অমর নায়ক সালমান তার ক্যারিয়ারে সবচেয়ে বেশি সিনেমা করেছেন শাবনূরের সঙ্গেই। তাইতো জন্মদিনে সালমানকে স্মরণ করতেও ভুলে যাননি এই অভিনেত্রী।

১৯ সেপ্টেম্বর সালমানের সাথে নিজের একটি ছবি কোলাজ করে অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন শাবনূর। পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রের যুবরাজ সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম, এক ইতিহাসের নাম।’

শাবনূরের পোস্টের স্ক্রিন শট । ছবি: ফেসবুক

এরপর সালমানকে ‘প্রিয় নক্ষত্র’ হিসেবে আখ্যায়িত করে শাবনূর লিখেছেন, ‘প্রিয় এই নক্ষত্র এখনো আমাদের সবার হৃদয়ে, ভাবনায়, অনুভবে বেঁচে আছে – বেঁচে থাকবে চিরকাল। জন্মদিনে বরাবরের মতো পরম শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি তোমাকে।’

সবশেষে আল্লাহ যেন সালমানকে জান্নাতবাসী করেন, সেই দোয়া করেছেন শাবনূর।

প্রসঙ্গত, বেঁচে থাকলে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর ৫৪ বছরে পা রাখতেন সালমান শাহ। পৃথিবীকে অনেক আগেই চিরবিদায় জানালেও ক্ষণজন্মা এই অভিনেতার ভক্ত ও অনুরাগীরা গভীর ভালোবাসায় আজও স্মরণ করেন তাকে। এদিকে সালমান-শাবনূর জুটিকে ঢাকাই সিনেমার অন্যতম জুটি হিসেবে বিবেচনা করা হয়। বেশ কয়েকটি সুপারহিট ছবি উপহার দিয়েছেন তারা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু

কানাই দাস বাউলকে শেষ গান শোনাতে পারলেন না ‘রইদ’ নির্মাতা সুমন   

কানাই দাস বাউল উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী বাউল কানাই দাস গত ১৮ এপ্রিল মারা গেছেন। মানবতাবাদী ও…
কানাই দাস বাউল
0
Share