Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ১০, ২০২৬

সংকটাপন্ন অবস্থায় অভিনেত্রী বাসন্তী

বাসন্তী চ্যাটার্জি । ছবি: গুগল

সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে টলিউডের অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জিকে। বর্তমানে কোমায় রয়েছেন তিনি।

টেলিভিশনের পর্দায় নিয়মিত দেখা দেন বাসন্তী। গেলো সপ্তাহেও নিজের চিরচেনা অবতারে শুটিং করেছেন তিনি। কিন্তু হঠাৎ-ই অসুস্থ হয়ে পড়েন। এক সপ্তাহ ধরে অসুস্থ থাকার পর গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় দর্শকপ্রিয় এ অভিনেত্রীকে। পরবর্তীতে পারিবারিক সূত্র নিশ্চিত করেন তার কোমায় থাকার বিষয়টি।

আনন্দবাজার পত্রিকার সূত্রানুযায়ী, দীর্ঘদিন থেকেই নাকি পেটের ক্যানসারে আক্রান্ত বাসন্তী চ্যাটার্জি। এরই মাঝে হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়ায় তার বুকে প্রেসমেকার বসানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অভিনেত্রীর কিডনিও সচল নেই।

বাসন্তীর পরিচারিকা রেখা বোস জানান, অভিনেত্রীর শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো নয়। গত সপ্তাহেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শ্বাসকষ্ট থাকার পাশাপাশি বুকে পানি জমেছিল তার। পরে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে গেলেও ঠিক তিন দিন পর আবার শরীর খারাপ হয় বাসন্তীর। তাই তখন থেকে আর শুটিংয়ে যেতে পারেননি তিনি। কয়েক দিন থেকে কাউকে চিনতেও পারছিলেন না বাসন্তী।

প্রসঙ্গত, ৮৭ বছর বয়সী এ অভিনেত্রী শুধুমাত্র বাংলা ধারাবাহিকে নয়, সিনেমায়ও কাজ করেছেন। মহানায়ক উত্তম কুমারের সঙ্গেও যেমন কাজ করেছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তের সিনেমায় কাজ করারও অভিজ্ঞতা আছে তার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘আলফা’র টিজারে আলিয়া ভাটের চোখ ধাঁধানো অ্যাকশন

আলফা প্রকাশ্যে এসেছে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন সিনেমা ‘আলফা’র টিজার। টিজারে রীতিমত চমক দেখিয়েছেন…
'আলফা'র টিজারে আলিয়া

ভালোবাসার বার্তায় রহস্য ছড়ালেন সাদিয়া জাহান প্রভা

লাল বেলুনে নতুন বার্তা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আবারও আলোচনায়। তবে এবার কোনো নাটক,…
ভালোবাসার বার্তায় রহস্য ছড়ালেন সাদিয়া জাহান প্রভা

কই রইলা রে’র পর নতুন চমক নিয়ে ফিরছেন হাবিব ওয়াহিদ

প্রেমের কলঙ্ক নিয়ে ফিরছেন হাবিব ঈদে প্রকাশিত ফোক ফিউশন গান ‘কই রইলা রে’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন গান…
কই রইলা রে’র পর নতুন চমক নিয়ে ফিরছেন হাবিব
0
Share