Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

শাবনূরকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন পূর্নিমা

চিত্রনায়িকা শাবনূর ও পূর্নিমা | ছবি: ফেসবুক

নব্বই দশকের দুই জনপ্রিয় তারকা শাবনূর ও পূর্ণিমা। একসাথে পর্দায় এখন তাদের দেখা না গেলেও, তাদের বন্ধুত্ব রয়েছে আগের মত। তাই তো শত ব্যস্ততার মাঝেও ১৭ ডিসেম্বর চিত্রনায়িকা শাবনূরের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেত্রী পূর্নিমা।

চিত্রনায়িকা পূর্নিমার ফেসবুক পোস্টের স্ক্রিনশর্ট

শাবনূরের সঙ্গে তিনটি ছবি নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে পূর্ণিমা লিখেছেন, ‘শুভ জন্মদিন বাংলাদেশের সেরা অভিনেত্রী। আপনার অবিশ্বাস্য প্রতিভা, উৎসর্জন এবং অনুপ্রেরণাদায়ক কর্মক্ষমতা লক্ষ লক্ষ মানুষের জন্য আনন্দ ও গর্ব বয়ে নিয়ে আসছে। সুখী থাকুন এবং উজ্জ্বল থাকুন।’

চিত্রনায়িকা পূর্নিমার ছবি গুলো মূলত ২০২৩ সালে। সেই বছর স্বামী ও কন্যাকে নিয়ে অস্ট্রেলিয়া সফরকালে শাবনূরের বাসাতেও গিয়েছিলেন তিনি। একসাথে এসেছিলেন ফেসবুক লাইভেও। এর আগে অনেকের ধারণা ছিল এমন- শাবনূর ও পূর্ণিমার মধ্যে নীরব দ্বন্দ্ব চলছে। সেই গুঞ্জনে জল ঢেলে দেয় পূর্ণিমার লাইভ। তখন তিনি জানান, সবাই মনে করে, আমাদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক। কিন্তু মোটেও তা না। পূর্ণিমার কথায়, ‘আমাদের দুজনের সম্পর্কটা ফুলের পাপড়ির মত। শাবনূর আপা অভিনয়ের প্রতিষ্ঠান। আমাদের সবার অনুপ্রেরণা। যখন ইন্ডাস্ট্রিতে প্রথম এসেছি, নির্মাতারা শাবনূর আপার উদাহরণ দিয়ে সেভাবে কাজ চাইতেন আমাদের কাছে। কিন্তু আমরা আপার ধারে কাছেও ছিলাম না। আমি অনেকবার তাকে কপি করার চেষ্টা করেছি কিন্তু পারিনি। মানুষ হিসেবে তার তুলনা নেই।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
0
Share