Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

শাড়ি পরতে ৫ ঘণ্টা লাগে ক্যাটরিনার!

সিনেমার নায়িকাদের সাজতে একটু সময় তো লাগেই কিন্তু তাই বলে ৫ ঘন্টা? এবার প্রকাশ্যে এলো ক্যাটরিনা কাইফের শাড়ী পরার ঘটনা। ‘কালা চশমা’ গানের শুটিং প্রসঙ্গে ক্যাটরিনার পোশাক পরিবর্তনের গল্প শোনালেন কোরিয়োগ্রাফার বস্কো মার্টিন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কোরিয়োগ্রাফার বলেন, “খুবই মজার ঘটনা। ‘কালা চশমা’ গানের শুটিং যখন শুরু হলো তখন ক্যাটরিনার পরনে ছিল লাল লেহেঙ্গা। প্রথমদিনে ওই লেহঙ্গা পরেই শুটিং হয়েছিল। কিন্তু দ্বিতীয় দিনে বদলে গেল পোশাক। আমাদের ৫ ঘণ্টা বসে থাকতে হয়েছিল ক্যাটরিনার অপেক্ষায়। কারণ নায়িকা মণীশ মলহোত্রার বিশেষ শাড়িটি পরছিলেন’।

বস্কো জানিয়েছেন, ‘কালা চশমা’ গানের জন্য তারা এমন নাচ তৈরি করেছিলেন যেখানে প্রচুর পায়ের কাজ ছিল। সিদ্ধার্থ মালহোত্রর সঙ্গে নাচবেন ক্যাটরিনা। নৃত্যশিল্পী স্বীকার করেছেন প্রথম দিন লেহেঙ্গা পরে নাচের শুটিং করলেও পরের দিন ক্যাটেরিনা এক বিশেষ ধরনের শাড়ি পরেন, আর তাতেই নাচের ভঙ্গিগুলি আরও ভালোভাবে ফুটে ওঠে।

বস্কো বলেন, “ওই পোশাকটি সত্যিই উজ্জ্বল ছিল। নাচের ভঙ্গিগুলি স্পষ্ট বোঝা যাচ্ছিল। তাছাড়া, ভারতীয় শাড়িকে এক নতুন আঙ্গিকে পরানো হয়েছিল।”

নৃত্যশিল্পী দাবি করেন, শেষ পর্যন্ত তার মনে হয়েছিল ৫ ঘণ্টার অপেক্ষা সার্থক হয়েছে। তার কথায়, “সবকিছু এমন অসাধারণ হলে একটু সবুর তো করতেই হয়। তারপর দেখা যায় সিদ্ধার্থের সাথে ক্যাটরিনা কাইফের নাচ ম্যাজিক’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু
0
Share