Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মে ৩০, ২০২৬

শাকিব ও সিয়ামের সিনেমার দৃশ্য ফাঁস!

‘জংলি’ ও ‘তুফান’ সিনেমার দৃশ্য (বাম থেকে) । ছবি: ফেসবুক

আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ঢাকাই সুপারস্টার শাকিব খান ও সিয়াম আহমেদের বহুল প্রতিক্ষীত সিনেমা ‘তুফান’ ও ‘জংলি’। যার কারণে শুটিং চলছে পূর্ণ উদ্যমে। এবার সিনেমাগুলোর শুটিং চলাকালীন দুই নায়কের দুটি সিনেমার দৃশ্যের ছবি ফাঁস হয়ে আরও একবার চর্চায় এলো শাকিব ও সিয়াম।

৪ মে সন্ধ্যার পর থেকে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ‘তুফান’ ও ‘জংলি’ সিনেমার শুটিং ফুটেজ। মুহূর্তেই ছবি দুটি ভাইরাল হয়ে যায়।

কড়া নিরাপত্তায় চলছিল শুটিং। কিন্তু এর মাঝেও ফাঁস হয়ে গেলো ছবি। এই বিষয়টি ঢাকাই সিনেমার ক্ষেত্রে বিরল। মূলত বলিউড ও হলিউডের সিনেমা গুলোর ক্ষেত্রে এমন দৃষ্টান্ত পাওয়া যায় হরহামেশাই। পাপ্পারাজিরা লুকিয়ে ছবি ও ভিডিও ফুটেজ ধারণ করে ভাইরাল করে দেয় অন্তর্জালে। বাংলাদেশেও এবার এমন ঘটনা ঘটায় বেশ অবাক হয়েছেন নেটিজেনরা।

বিষয়টি নিয়ে ‘তুফান’ টিমের পক্ষ থেকে জানা যায়, শুটিংয়ে কারোরই মোবাইল ফোন নিয়ে আসার সুযোগ ছিল না। কিন্তু কড়া নিরাপত্তার মধ্যেই কেউ এমন কাজটি করেছে। সিনেমা সংশ্লিষ্ট কেউ যদি কোনো কিছু প্রকাশ করতেন, তাহলে তা অফিশিয়ালি করতেন বলেও জানান তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৭৩ বছরের সম্পর্কের ইতি, মিস ইউনিভার্স ছাড়ছে ফ্রান্স

সৌন্দর্য প্রতিযোগিতা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মিস ফ্রান্স…
0
Share