Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

রাশমিকাকে শ্রীদেবী উপাধি দিলেন নাগার্জুন

অভিনেত্রী রাশমিকা মান্দানা ও ধানুশ অভিনীত সিনেমা ‘কুবেরা’ মুক্তি পেয়েছে ২০ জুন, আর প্রথম দিন থেকেই বক্স অফিস কাঁপাচ্ছে ছবিটি। মুক্তির মাত্র চার দিনে সিনেমাটি আয় করেছে ৬৫ কোটি রুপি, যা ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শকমহলে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি একটি বিশেষ অনুষ্ঠানে একত্রিত হয়েছিলেন ধানুশ, চিরঞ্জীবী এবং দক্ষিণী সুপারস্টার নাগার্জুনসহ অনেকে। অনুষ্ঠানে অতিথিরা রাশমিকাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

নাগার্জুন বলেন, ‘রাশমিকাকে পর্দায় দেখে বারবার শ্রীদেবীর কথা মনে পড়েছে, বিশেষ করে “কাশনা কাশানম’ সিনেমার কথা। ওর অভিনয় অসাধারণ— যেন আমাদের সময়ের শ্রীদেবী!’ তিনি আরও যোগ করেন, ‘পুষ্পা’ সিনেমা থেকেই তো দর্শকরা তাকে ন্যাশনাল ক্রাশ হিসেবে চিনেছে, এবং তা একেবারেই স্বাভাবিক। কুবেরা-য় সে দারুণ করেছে, আমরা সবাই তাকে অনেক ভালোবাসি।’

চিরঞ্জীবীও পেছনে থাকেননি তিনি বলেন, ‘‘নাগ যেন আমার মুখের কথা কেড়ে নিলো! রাশমিকা সবার ক্রাশ, আর হ্যাঁ, সে আমারও ক্রাশ!’’   

এসময় দর্শকসারিতে বসা রাশমিকা সিনিয়র অভিনেতাদের মুখে নিজের প্রশংসা শুনে লজ্জায় মাথা নামিয়ে ফেলেন। এর আগের এক অনুষ্ঠানে নাগার্জুন বলেন, ‘‘রাশমিকা আসলেই এক পাওয়ারহাউস। শেষ কয়েক বছরে তার সিনেমার তালিকা দেখলেই বোঝা যায় কতটা অসাধারণ সে। আমরা তো দুই-তিন হাজার কোটি টাকার অভিনেতা নই, কিন্তু সে আমাদের সবাইকে ছাড়িয়ে গেছে। সত্যিই আমাদের হার মানিয়েছে!’’

এমন উচ্ছ্বাস আর ভালোবাসা দেখে বোঝাই যায়, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নতুন আলো হয়ে উজ্জ্বল হচ্ছেন রাশমিকা মান্দানা!

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিক্ষার্থী ও নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুনিরা মাহজাবিন মিমো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী…
নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর

মুক্তিযুদ্ধের অবর্ণনীয় দুর্দশা তুলে ধরা আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন

ভারতীয় আলোকচিত্রী রঘু রাই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শরণার্থীদের অবর্ণনীয় দুর্দশা তুলে ধরা ভারতীয় আলোকচিত্রী…

স্ত্রীর ওড়না দিয়ে আমির খান চোখের পানি মুছলেন  

আমির খানের কান্না বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান এবার নতুন এক বিষয় নিয়ে আলোচনায়।  রেডিও…
স্ত্রীর ওড়না দিয়ে আমির খান
0
Share