Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

মেয়ের ক্যানসার নিয়ে প্রথম যখন জানলেন হিনার মা 

হিনা খান ও তার মা । ছবি: ইনস্টাগ্রাম

স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে জীবন বদলে গেছে বলিউড অভিনেত্রী হিনা খানের। মাকে প্রথম এই দুঃসংবাদটি জানানো মোটেও সহজ ছিল না তার জন্য।

সম্প্রতি হিনা তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে মাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন। প্রথম যে দিন মাকে ক্যানসারের খবর জানান, সেই দিনের কয়েকটি ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে ইংরেজিতে লিখেছেন, ‘সন্তানকে ভালবাসা, আশ্রয় ও আরাম দেয়ার জন্য একজন মা এক সমুদ্র দুঃখ ও যন্ত্রণা নিজে শুষে নিতে পারেন। এই দিনই আমার ক্যানসার আক্রান্ত হওয়ার খবর মা পেয়েছিলেন। এই দুঃসংবাদ তার জন্য বড় ধাক্কা ছিল ঠিকই। কিন্তু নিজের যন্ত্রণা ভুলে গিয়ে আমায় নিজের কোলে জায়গা দিয়েছিলেন মা।’

হিনা খান ও তার মা । ছবি: ইনস্টাগ্রাম 

হিনা যোগ করেন, ‘মায়েদের মধ্যে এক অদ্ভুত ধরনের শক্তি থাকে সব সময় দেখেছি। আমি বুঝতে পারছিলাম, মার মাঝে কী চলছে। কিন্তু আমায় শক্তি জোগাতে তিনি নিজের বাহুডোরে আমায় আশ্রয় দিয়েছিলেন।’

অভিনেত্রী এমন আবেগঘন পোস্ট করার পর থেকেই হিনা ও তার মায়ের ছবিগুলো এবং তাদের হার না মানার মনোভাবের গল্প ছড়িয়ে পড়ে সমগ্র সোশ্যাল মিডিয়ায়। ভক্ত ও অনুরাগীরা মা- মেয়েকে সাহস দিচ্ছেন। পাশাপাশি বাহবা জানাচ্ছেন এমন ‘ফাইটিং স্পিরিট’ দেখানোর কারণে।

উল্লেখ্য যে, গেলো কয়েকদিন আগেই স্টেজ থ্রি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরটি জানান হিনা। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন তিনি। কাজ ও চিকিৎসা বাদে বাকি বেশির ভাগ সময় মায়ের সঙ্গেই কাটান অভিনেত্রী। তার মায়ের জীবনও কাটছে হিনাকে ঘিরেই।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা

অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ- ইরানের ১০ দফা শর্ত

ইরানি নির্মাতা ফরহাদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ…
অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট । সোমবার ৬ এপ্রিল…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট
0
Share