Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

মা হওয়ার পর প্রথম প্রকাশ্যে আসছেন দীপিকা

অভিনেত্রী দীপিকা পাড়ুকোন | ছবি: ফেসবুক

৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের মা হবার পর আড়ালেই রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অবশেষে অনুরাগীদের অপেক্ষার অবসান হতে চলেছে। মা হওয়ার পর প্রথম প্রকাশ্যে আসতে চলেছেন এই নায়িকা।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, ‘সিংহাম এগেইন’ ছবির ঝলক প্রকাশের অনুষ্ঠানে নাকি আসতে চলেছেন দীপিকা। আগামী ৭ অক্টোবর মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানী কালচারাল সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে শোনা যাচ্ছে। ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, এই অনুষ্ঠানে করা হয়েছে জাঁকজমক আয়োজন। সেখানে উপস্থিত থাকবেন রণবীর সিং, অজয় দেবগন, অক্ষয় কুমার, কারিনা কাপুর ও টাইগার শ্রফ। তবে এই অনুষ্ঠানের আকর্ষণের কেন্দ্রে দীপিকা পাড়ুকোন। যেহেতু মা হওয়ার পরে তাকে দেখার জন্য মুখিয়ে অনুরাগীরা। অন্তঃসত্ত্বা অবস্থায় এই ছবির শ্যুটিং করছিলেন দীপিকা। এই ছবির ট্রেলারের জন্যও বহু দিন ধরে অপেক্ষা করেছিলেন দর্শকেরা। আগামী ১ নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানায় রণবীর-দীপিকা দম্পতি। পরে লোকসভা নির্বাচনের ভোটদানের দিন প্রথম বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে আসেন দীপিকা। বেবি বাম্প আসল নাকি নকল, তা নিয়েও বিতর্কে পড়তে হয়েছিল অভিনেত্রীকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

ব্যাটম্যান-পার্সন অব ইন্টারেস্ট অভিনেতা জন নোলান আর নেই

ক্রিস্টোফার নোলানের চাচা জন নোলান শনিবার মারা গেছেন ব্যাটম্যান-পার্সন অব ইন্টারেস্ট অভিনেতা জন নোলান । ব্রিটিশ…
ব্যাটম্যান-পার্সন অব ইন্টারেস্ট অভিনেতা জন নোলান আর নেই
0
Share