Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মে ৩১, ২০২৬

মাহির পরাজয়, চৌধুরী সাহেবের জয়

মাহিয়া মাহি । ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ হাসি হাসতে পারলেন না চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহি।

রাজশাহী-১-এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে দাঁড়িয়ে মাহি পেয়েছেন ৯ হাজার ৯ ভোট। ঐ আসনে ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী।

৭ জানুয়ারি রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের এই ফলাফল জানানো হয়।

এদিকে ভোটের দিন মাহি আগেই বলেছিলেন, “ফলাফল যা হওয়ার হবে, আমি হারি আর জিতি ভোটের পরদিন পুরো এলাকায় একটা শোডাউন দেব। হেরে গেলেও সবাইকে জানান দেব, আমি তাদের সঙ্গে আছি।”

যদিও নির্বাচনে হেরে যাওয়ার পর এখনও কোনো বিবৃতি দেননি মাহি। এমনকি নিজের বক্তব্য অনুযায়ী শোডাউন করবেন কিনা, সেই বিষয়টিও এখনো অবধি নিশ্চিত নয়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৭৩ বছরের সম্পর্কের ইতি, মিস ইউনিভার্স ছাড়ছে ফ্রান্স

সৌন্দর্য প্রতিযোগিতা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মিস ফ্রান্স…

মায়ের শাড়ির পাঞ্জাবি পরে ‘মালিক’ প্রচারে আরিফিন শুভ

মালিক সিনেমা প্রচারণা ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ মায়ের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা আবারও…
0
Share