Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ভুল ভুলাইয়া থ্রি: কে কত পারিশ্রমিক নিলেন?

খুব শিগগির প্রেক্ষাগৃহে আসছে বহুল প্রতীক্ষিত ‘ভুল ভুলাইয়া’ ফ্রাঞ্চাইজির তৃতীয় কিস্তি। জানা গেছে  ‘ভুল ভুলাইয়া থ্রি’ নির্মাণ করতে খরচ হয়েছে ১৫০ কোটি রুপি। জানেন কি তারকাদের কে কত পারিশ্রমিক পেল?  

অভিনেতা কার্তিক আরিয়ান | ছবি: ইনস্টাগ্রাম

‘রুহ বাবার’ চরিত্রে ‘ভুল ভুলাইয়া’ ফ্রাঞ্চাইজিতে নিজের অন্যরকম গ্রহণযোগ্যতা তৈরি করেছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। ‘ভুল ভুলাইয়া টু’ সিনেমায় ১৫ কোটি পারিশ্রমিক নেওয়া কার্তিক তৃতীয় কিস্তিতে নিয়েছেন প্রায় ৫০ কোটি রুপি।

অভিনেত্রী বিদ্যা বালান | ছবি: ইনস্টাগ্রাম

‘ভুল ভুলাইয়া’ ফ্রাঞ্চাইজির প্রথম পর্বে ‘মঞ্জুলিকা’র ভূমিকায় বিদ্যা বালান সবার নজর কেড়েছিলেন মাঝে সিনেমার দ্বিতীয় কিস্তিতে না থাকলেও এই ফ্রাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে অভিনয়ের জন্য প্রায় ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি।  

অভিনেত্রী মাধুরী দীক্ষিত | ছবি: ইনস্টাগ্রাম

‘ভুল ভুলাইয়া’ ফ্রাঞ্চাইজিতে প্রথমবারের মত দেখা দিচ্ছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। নির্মাতা আনিস বাজমির হাত ধরে, এই ফ্রাঞ্চাইজিতে অভিষেকেই আইকনিক ‘মঞ্জুলিকা’ রূপে দেখা দিচ্ছেন তিনি। জানা গেছে, এই চরিত্রের জন্য আট কোটি দর হেঁকেছেন মাধুরী।  

অভিনেত্রী তৃপ্তি ডিমরি | ছবি: ইনস্টাগ্রাম

এই তালিকায় পারিশ্রমিকের দৌড়ে সবার চেয়ে পিছিয়ে রয়েছেন বর্তমান সময়ে নির্মাতাদের প্রথম পছন্দ তৃপ্তি ডিমরি। ‘ভুল ভুলাইয়া থ্রি’ দিয়ে এই ফ্রাঞ্চাইজিতে অভিষেক হচ্ছে তারও। তবে পারিশ্রমিক হিসেবে  তৃপ্তি পেয়েছেন মাত্র ৮০ লাখ রুপি।

চলতি বছরের দিওয়ালিতে প্রেক্ষাগৃহে আসছে ‘ভুল ভুলাইয়া থ্রি’। এবারের কিস্তিতে প্রধান ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ান এবং তৃপ্তি দিমরিকে। ছবিতে রয়েছেন বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিতও।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share