Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ভালো প্রস্তাব পেলে মাহি রাজি

মাহিয়া মাহি । ছবি: ফেসবুক

রাজনীতিতে যোগ দেওয়া থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, সবকিছু মিলিয়ে নানা চড়াই–উতরাই অতিক্রম করতে হচ্ছে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। তবে থেমে থাকেননি তিনি। ফেসবুকে আজকাল বেশ সরব হয়েছেন, অংশ নিচ্ছেন নানারকম ইভেন্টে এবং মন দিচ্ছেন নিজের কাজেও। এরই মাঝে জানা গেলো, ভালো প্রস্তাবে মাহির ইতিবাচক মনমানসিকতার কথা।

কিছুদিন হলো মাহি বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। তারিখটি ছিল ১৬ ফেব্রুয়ারি। এরপর থেকে ছেলে ফারিশকে নিয়ে নায়িকা আলাদাই থাকছেন বলে জানা গেছে। মাহির অফিশিয়াল ফেসবুকে ঘুরতে গেলে দেখা যায় নিজের লুকেও পরিবর্তন এনেছেন অভিনেত্রী। তিনি প্রস্তুতি নিচ্ছেন পর্দায় ফেরার জন্য।

বামে মাহিয়া মাহির ছেলে ফারিশ, ডানে নতুন লুকে মাহিয়া মাহি । ছবি: ফেসবুক

মাহি জানান, সিনেমার ভালো প্রস্তাব পেলে আর ফিরিয়ে দেবেন না। বিয়ের পর তিনি নাকি বেশ কিছু সিনেমার প্রস্তাবই ফিরিয়ে দিয়েছিলেন। তবে এখন থেকে ভালো প্রস্তাবে সম্মতি দিয়ে ভালো কাজ করার পক্ষে তিনি।

এদিকে সম্প্রতি ভালুকাতে গিয়েছিলেন মাহি। মঞ্চে পারফর্ম করার আগে উপস্থিত দর্শকদের উদ্দেশ্য করে অভিনেত্রী জিজ্ঞেস করেন তারা সবাই মাহিকে চেনেন কিনা, তার নাম জানেন কিনা। জবাবে কেউ কেউ মাহিয়া মাহি বলে চিৎকার করে বললেও অনেকে আবার চিৎকার করে ‘ট্রাক ট্রাক’ বলেন।

দর্শকদের এমন প্রতিক্রিয়ায় মাহি বলেন, ‘ট্রাকের নির্বাচন করতে করতে নিজের নাম ভুলে গেছি। এখন আমার নামও ট্রাক হয়ে গেছে। আজকে এখানে এসেছি শুধু ট্রাক মার্কার জন্য।‘

প্রসঙ্গত, গাজীপুরের রাকিব সরকারের সাথে মাহি বিয়ে করেন ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল। ফারিশ নামে তাদের এক বছরের একটি পুত্রসন্তান রয়েছে। তবে গেলো মাসের ১৬ তারিখ মধ্যরাতে স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন মাহি। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজনীতির ময়দানে নেমে মাহি বলেছিলেন আর কখনো অভিনয় করবেন না তিনি। কিন্তু নির্বাচনে পরাজিত হওয়ার পর নিজের মত পরিবর্তন করে আবারও বিনোদন জগতে ফিরে আসবেন বলে জানান চিত্রনায়িকা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share