Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ভারতের সিনেমায় বাংলাদেশি গায়ক সৈয়দ অমি

বাংলাদেশি গায়ক সৈয়দ অমি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের সিনেমায় প্লেব্যাক করছেন । ‘আড়ি’ সিনেমার ‘মরুভূমি’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর আগে দুই চাক্কার সাইকেল গান করে পরিচিতি পেয়েছেন এই গায়ক।

‘আড়ি’ সিনেমাটি পরিচালনা করেছেন জিৎ চক্রবর্তী। লিংকন রায় চৌধুরীর কথা ও সুরে মিউজিক প্রোগ্রামিং করেছেন কেডি।

 সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন যশ ও নুসরাত জাহান। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৫ এপ্রিল।

আঁচলের সাথে গানের ভিডিওতে অমি | ছবি: ফেসবুক

ওপার বাংলার সিনেমায় সুযোগ পেয়ে বেশ আনন্দিত সৈয়দ অমি। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি দেশীয় গণমাধ্যমকে বলেন, ‘গত ১৮ মার্চ গানটির ভয়েস পাঠাই। তবে কাউকে বলিনি। গতকাল বুধবার সিনেমার ট্রেলার প্রকাশের পর ব্যাকগ্রাউন্ডে গানটি শুনে নিশ্চিত হই, সিনেমায় আসছে। লিংকন দাদাও আমাকে জানিয়েছেন, গানটি টিমের সবাই পছন্দ করেছেন’।

‘আড়ি’ সিনেমাটি একজন মা ও তার ছেলের গল্প। যেখানে মা চরিত্রে দেখা যাবে মৌসুমী চ্যাটার্জিকে। ছবিতে ছেলের চরিত্রে রয়েছেন যশ। ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে যশ ও নুসরাতের প্রযোজনা সংস্থা ওয়াইডি ফিল্মস।  

উল্লেখ্য, ভিউয়ের দিক থেকে ২০২৪ সালের সেরা ১০ গানের তালিকায় জায়গা করে নিয়েছিল সৈয়দ অমির ‘মাতাল’, আলোচনায় ছিল তার আরেক গান ‘দুই চাক্কার সাইকেল’। চলতি বছরের শুরুতে গায়কের মুক্তি পাওয়া ‘পরি পাইছি রে’ গানটিও সাড়া ফেলে। টানা দুই সপ্তাহের বেশি গানটি ট্রেন্ডিংয়ে ১ নম্বরে ছিল। সবশেষ প্রকাশ পেয়েছে গায়কের ‘বেবি রিলস বানারে, আমি হবো ক্যামেরাম্যান’। এই সব গানের সূত্রধরেই তিনি পৌঁছে গেছেন আরেক উচ্চতায়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share