Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

ভারতের আরো দুটি সিনেমায় বাঁধন

আজমেরী হক বাঁধন | ছবি: ফেসবুক

‘খুফিয়া’ চলচ্চিত্রের পর আরও একটি হিন্দি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কেবল নতুন একটি হিন্দি সিনেমাই নয়, বাঁধনের হাতে আছে আরও একটি ভারতীয় বাংলা সিনেমা। ভারতের নতুন ছবি দুইটির খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

জানা গেছে, বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন বাঁধন। কিন্তু ভিসা জটিলতায় ভারতে যেতে পারেননি তিনি। অভিনেত্রী জানান, ‘নিয়ম মেনে আবেদন করেও নির্দিষ্ট সময়ের মধ্যে ভিসা পাইনি। উৎসবটি ২৯ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত হয়েছে। শেষ দিন পর্যন্ত আয়োজকরা আমার জন্য বিমানের টিকিট এবং হোটেল বুকিং রেখেছিল। কিন্তু ভিসা না হওয়ায় যেতে পারলাম না।’

ভারতের ভিসা নিয়ে কথা বলতে গিয়েই প্রসঙ্গক্রমে বাঁধন যোগ করেন, ‘আশা করছি খুব শিগগির সব ঠিক হয়ে যাবে। কারণ ভারতের আরো দুটি ছবি হাতে আছে—একটি হিন্দি, আরেকটি বাংলা ছবির শুটিং শুরু হবে কিছুদিনের মধ্যে। এ জন্য আবার ভিসার আবেদন করবো। তখন নিশ্চয়ই ভিসা পাবো এবং এবার কেন পাইনি সেটাও জানতে পারবো।’

উল্লেখ্য যে, সম্প্রতি মুক্তি পেয়েছে বাঁধনের ‘এশা মার্ডার—কর্মফল’ ছবির টিজার। সানী সানোয়ার পরিচালিত সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা থাকলেও এটি এখন আসবে কোরবানির ঈদে। এই সিনেমায় প্রথমবারের মত একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন বাঁধন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share