Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

‘ব্ল্যাকপিঙ্ক’য়ের বাকিংহাম প্যালেস পরিদর্শন

‘ব্ল্যাকপিঙ্ক’য়ের বাকিংহাম প্যালেস পরিদর্শন | ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সক ইয়ল যুক্তরাজ্য সফর উপলক্ষে বিশেষ ভোজের আয়োজন করে কিং চার্লস ও কুইন ক্যামিলা। সেখানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন চার ‘ব্ল্যাকপিঙ্ক’ মেম্বার জেনি, জিসু, লিজা ও রোজ।

ব্রিটিশ রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসে রাজকীয় অভ্যর্থনা দিয়ে স্বাগতম জানানো হয় ব্ল্যাকপিঙ্ক’ মেম্বারদের। ২১ নভেম্বর স্থানীয় সময় রাতে রাজকীয় ভোজে দলটিকে নিয়ে বিশেষ বক্তব্য দেন ব্রিটিশ রাজা চার্লস।

তিনি বলেন, “পরিবেশগত স্থিতিশীলতার বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য আমি জেনি, জিসু, লিসা ও রোজ তথা ‘ব্ল্যাকপিংক’কে ধন্যবাদ জানাই। গ্লোবাল সুপারস্টার হয়ে তারা যেভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কাজ করে, এটার জন্য আমি তাদের প্রশংসা করি।”

বাকিংহাম প্যালেসে আয়োজিত ভোজে ‘ব্ল্যাকপিঙ্ক’সহ আমন্ত্রিত ছিলেন ১৭০ জন বিশেষ অতিথি।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে প্রথম কোরিয়ান ব্যান্ড হিসেবে যুক্তরাজ্যের অন্যতম মিউজিক ফেস্টিভ্যাল ‘বিএসটি- ব্রিটিশ সামার টাইম’-এ পারফর্ম করে ‘ব্ল্যাকপিঙ্ক’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

পয়লা বৈশাখে তারকাদের সাজ – স্মৃতি ও অভিজ্ঞতা

পয়লা বৈশাখ তারকাদের ব্যস্ততা ও উৎসব পয়লা বৈশাখে তারকাদের সাজ , স্মৃতি, ব্যস্ততা, পারিবারিক আয়োজন, শৈশব স্মৃতি…
পয়লা বৈশাখে তারকাদের সাজ, স্মৃতি ও অভিজ্ঞতা

পহেলা বৈশাখ – বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব
0
Share