Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ২৫, ২০২৬

বেগম রোকেয়ার ‘সুলতানাস ড্রিম’ উড়াল দিলো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে

ইসাবেল হারগুয়েরা ও বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (বাম থেকে) | ছবি: সংগৃহীত

স্প্যানিশ চলচ্চিত্র নির্মাতা ইসাবেল হারগুয়েরার হাত ধরে প্রাণ ফিরে পেয়েছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের বই ‘সুলতানাস ড্রিম’। বইটির গল্প থেকে এই পরিচালক নির্মাণ করেছেন একটি অ্যানিমেটেড সিনেমা। আর সিনেমাটির প্রিমিয়ার হয়েছে সান সেবাস্তিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে।

আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের ৭১তম আসরে প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পায় সিনেমাটি।

এখন থেকে প্রায় দশ বছর আগের কথা। পরিচালক ইসাবেল নাকি ভারতে ঘুরতে এসে দিল্লির একটি আর্ট গ্যালারিতে সন্ধান পায় ‘সুলতানাস ড্রিম’ শীর্ষক বইয়ের। এর নারীপ্রধান চরিত্রটিকে তার পছন্দ হয় সেদিনই। বইয়ের গল্পে ছবি নির্মাণের বাসনা সেখান থেকেই আসে। স্পেনের পরিচালকের ভাষ্যমতে, “সুলতানার গল্পটি আমাকে অনুপ্রাণিত করেছিল। আমার কাছে মনে হয়েছিল, হাতে সমৃদ্ধ কিছু পেয়েছি। কারণ এখানে নারীদের ভিন্ন ভাবে চিন্তা করার প্রসঙ্গেগুলো দেখানো হয়েছে।”

বামে বেগম রোকেয়ার বইটির প্রচ্ছদ, ডানে ইসাবেল হারগুয়েরার সিনেমার পোস্টার । ছবি: সংগৃহীত

অ্যানিমেশনের জন্য স্প্যানিশ সিনেমাটিতে ব্যবহার করা হয়েছে হাতে আঁকা, টুডি এবং জলরঙ। দৃশ্যগত দিক থেকে এতে তিনটি গল্প আলাদা করে উপস্থাপন করা হয়েছে। পরিচালকের ব্যক্তিগত সাক্ষাৎ, বেগম রোকেয়ার জীবন এবং লেডিল্যান্ডের গল্পকে একত্রিত করে তৈরি করা হয়েছে এটি। নারী জাগরণের এই অগ্রদূতের জীবনের ঘটনা দেখানোর জন্য ব্যবহার করা হয়েছে ‘অ্যাম্বিয়েন্স অব শ্যাডো থিয়েটার’, যা কিনা গত শতাব্দীর ভারতের বিনোদনের একটি জনপ্রিয় ফর্ম।

১৭ নভেম্বর স্পেন–ভারতসহ বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ওপেন হার্ট সার্জারির পর কেমন আছেন ফজলুর রহমান বাবু

কবে ফিরবেন ক্যামেরায়, জানালেন চঞ্চল চৌধুরী ফজলুর রহমান বাবুর ওপেন হার্ট সার্জারির পর থেকে আছেন বিশ্রামে।  গত ২৩…
ফজলুর রহমান বাবুর ওপেন হার্ট সার্জারি

কোটিতে নিশোর দম- শাকিব ও সিয়ামদের সিনেমা কতটা পেছনে?

দম-প্রিন্স-রাক্ষস ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো নিয়ে এবার জমে উঠেছে প্রতিযোগিতা। মোট পাঁচটি সিনেমা মুক্তি…
কোটিতে নিশোর দম- শাকিব ও সিয়ামদের সিনেমা কতটা পেছনে

ঈদুল ফিতর এর শীর্ষ ৫ নাটক – কোনটি দেখবেন , কোথায় দেখবেন

দর্শক মাতানো শীর্ষ ৫ নাটক ঈদুল ফিতর এর শীর্ষ ৫ নাটক । ঈদুল ফিতর মানেই ছোট পর্দায় বিশেষ আয়োজন। প্রতি বছরই এই…
ঈদুল ফিতর শীর্ষ ৫ নাটক - কোনটি দেখবেন , কোথায় দেখবেন

সিনেমা হলে যাচ্ছেন তারকারা – জমজমাট প্রেক্ষাগৃহ

প্রচারণায় নেই ‘প্রিন্স’ সিনেমার কোন তারকা সিনেমা হলে যাচ্ছেন তারকারা। ঈদে প্রেক্ষাগৃহের এই দৃশ্যই এখন সবচেয়ে…
সিনেমা হলে যাচ্ছেন তারকারা, জমজমাট প্রেক্ষাগৃহ
0
Share