Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

বিশ্বজয়ী হাফেজ মুয়াজকে নিয়ে যা বললেন মিশা

অভিনেতা মিশা সওদাগর | ছবি: ফেসবুক

তুরস্কে আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ মুয়াজ মাহমুদকে দেশবাসীর পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড খল অভিনেতা মিশা সওদাগর।

নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে অভিনেতা মিশা লিখেছেন, ‘তুরস্কে অনুষ্ঠিত পবিত্র কুরআনুল কারীমের বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদকে স্বাগত ও রাশি রাশি ফুলের শুভেচ্ছা। যারা কুরআন বুকে নিয়ে বহিরবিশ্বে বাংলাদেশের নামকে উচ্চতায় পৌঁছিয়েছেন,তারা এই দেশের রত্ন। তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও সম্মান।‘  

অভিনেতা মিশার ফেসবুক পোস্টের ক্রিনশর্ট

উল্লেখ্য, তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন হাফেজ মুয়াজ মাহমুদ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাত থেকে মুয়াজ মাহমুদ সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন। গত ২৮ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধায়নে এ প্রতিযোগিতার বাছাইপর্বে দেশের শতশত মেধাবী হাফেজদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে তুরস্ক আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন মুয়াজ মাহমুদ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেয়া পায়েল- প্রত্যেকটি মানুষ জন্মগতভাবেই সুন্দর

পুরো জাতির হুজুগে মানসিকতা দেশগের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি জিতেছেন মেরিল-প্রথম আলো…
কেয়া পায়েল

তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

তমা রশিদের মুকুট জয়, বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব দেশের জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর তমা রশিদ প্রথমবার…
তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

জান্নাত জুবায়ের রাহমানি- দেখে নিন নায়িকার ১০টি ছবি

নেটফ্লিক্স সিরিজ ‘গ্লোরি’ জান্নাত জুবায়ের রাহমানি সাত বছর বয়স থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় নিয়মিত।…
জান্নাত জুবায়ের রাহমানি
0
Share