Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

বিয়ের পিঁড়িতে বসছেন সোহিনী-শোভন?

তারকা জুটি সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায় | ছবি: আনন্দবাজার

সব গুঞ্জন উড়িয়ে দিয়ে অবশেষে আগামী ১৫ জুলাই বিয়ের পিঁড়িতে বসছেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে, অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায় বিয়ে করছেন আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়ে। আইনি বিয়ে সেরে সাতপাকে বাঁধা পড়বেন তারা। পরে বিদেশ থেকে ফিরে এসে আনুষ্ঠানিক বিয়ে ও প্রীতিভোজের আয়োজন করবেন তারা।

যদিও এ বিষয়ে গণমাধ্যমে স্পষ্ট কিছুই বলেননি সোহিনী, শোভন- কেউই।

কলকাতার শোবিজ অঙ্গনের বরাতে আনন্দবাজার সূত্র আরও জানায়, বিয়ের পর তারা একসঙ্গে থাকবেন বলে নতুন ফ্ল্যাটও কিনেছেন। শোভনের সঙ্গে শুভদৃষ্টি সারবে বলে ইতোমধ্যে সোনার গহনা কিনে নিয়েছেন সোহিনী।  যদিও এসব খবরে তারা কোনো মন্তব্য করেননি। কিন্তু বেশ কিছু দিন আগে তারা একসঙ্গে বিদেশ ঘুরে এসেছেন, সে খবর সত্য। সেদিন গণমাধ্যমে আলাদাভাবে ছবি দেখা গেলেও গায়কের অনামিকায় বাগদানের আংটি দেখা গিয়েছিল। তা নিয়ে নেটিজেনদের মাঝে মিশ্রপ্রতিক্রিয়া দেখা যায়—তারা নাকি দুজন বিদেশে বাগদান সেরে এসেছেন। এর পর থেকেই বিয়ের রটনা জোরাল।

উল্লেখ্য, ২০০৬ সালে টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন সোহিনী সরকার। সারেগামা’র মঞ্চ থেকে গানের ভুবনে বেশ কিছু বছর ধরেই থিতু শোভন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share