Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

বাবা হলেন জাস্টিন বিবার

জাস্টিন-হেইলি বিবার দম্পতি ও নবজাতক (কোলাজ করা) | ছবি: ইনস্টাগ্রাম

২৩ আগস্ট পুত্র সন্তানের বাবা হলেন পপ তারকা জাস্টিন বিবার। প্রথম সন্তানের আগমনের সাথে দুই থেকে তিন হয়েছেন জাস্টিন-হেইলি বিবার দম্পতি।

২৪ আগস্ট সকালে ইনস্টাগ্রামে নবজাতকের ছবি পোস্ট করে সবার সঙ্গে খুশির খবরটি ভাগ করে নিলেন এই তারকা দম্পতি। পাশাপাশি ছেলের নামও প্রকাশ করলেন তারা। লিখেছেন, ‌‘স্বাগত জ্যাক ব্লুজ বিবার’। অর্থাৎ ছেলের নাম জ্যাক ব্লুজ বিবার।

মুহূর্তেই বিবারের এই পোস্ট ভাইরাল। মন্তব্যঘরে অভিনন্দন-শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই দম্পতি।

প্রসঙ্গত, গত মে মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন হেইলি বিবার। সেই সময় জাস্টিন ও তার স্ত্রী পরপর কিছু ছবি-ভিডিও শেয়ার করেছিলেন। বিশেষ সময়টি তারা কীভাবে কাটাচ্ছেন—সেসব মুহূর্ত করেছিলেন ফ্রেমবন্দি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা- ১৯২৯ থেকে ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীরা সম্প্রতি ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) প্রধান সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত মোট ৮১ জন…
সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে
0
Share