Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

বাবা হলেন অভিনেতা ‘টুয়েলভথ ফেইল’ বিক্রান্ত ম্যাসি

বিক্রান্ত ম্যাসি ও তার স্ত্রী । ছবি: ইনস্টাগ্রাম

দারুণ একটি বছর কাটাচ্ছেন বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসির। ‘টুয়েলভথ ফেইল’ সিনেমার সাফল্য, ফিল্মফেয়ারে সেরা অভিনেতার খেতাবের পর, এবার নামের পাশে যোগ হলো আরেকটি নতুন পরিচয়। ৭ ফেব্রুয়ারি পুত্র সন্তানের বাবা হয়েছেন বিক্রান্ত। সুখবরটি ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন অভিনেতা নিজেই।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিক্রান্ত লেখেন, ‘আমরা আমাদের পুত্রসন্তানের আগমনের খবর আনন্দের সাথে ঘোষণা করছি।’ তাদের এই পোস্টের কমেন্ট বক্সে শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মী থেকে অনুরাগীরা। শুভেচ্ছা জানিয়েছেন মনীশ মালহোত্রা, রসিকা দুগ্গলসহ আরও একাধিক বলিউড সেলিব্রিটি।

জানা গেছে, মা ও ছেলে দুজনই ভালো আছে। খুব শিগগির হাসপাতাল থেকে বাসায় ফিরবেন নবজাতক ও মা।

উল্লেখ্য, একতা কাপুর প্রযোজিত সিরিজ ‘ব্রোকেন বাট বিউটিফুল’-এ তাদের একসাথে দেখা গিয়েছিল। ২০১৯ সালে বাগ্‌দান, তারপর ২০২২ সালে হিমাচল প্রদেশে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বিক্রান্ত-শীতল জুটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share