Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

বাংলাদেশে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কা জান’

‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবির পোস্টার

২৫ আগস্ট বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কা জান’।

১৮ আগস্ট সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাওয়া চলচ্চিত্রটি বাংলাদেশে আমদানি করেছে এনইউ আহমেদ ট্রেডার্স।

প্রতিষ্ঠানটির কর্ণধার ও প্রযোজক কামাল কিবরিয়া লিপুর বরাতে জানা গেছে, দেশের প্রায় ৩০ টি সিনেমা হলে দেখা যাবে সালমান খান অভিনীত সিনেমাটি।

 ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’-ছবিটিতে সালমান খান ছাড়াও অভিনয় করেছেন  পূজা হেগড়ে,  ভেঙ্কটেশ, ভূমিকা চাওলা, জগপতি বাবু, রাঘব জুয়াল, জেসি গিল, শেহনাজ গিল, পলক তিওয়ারি ও সতীশ কৌশিকের মত তারকারা।

এর আগে ২০১৫ সালে সালমান খানের ‘ওয়ান্টেড’ মুক্তি পায় বাংলাদেশে। তবে আট বছর পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে সালমান খানকে দেখার জন্য বরাবরই মুখিয়ে আছে তার  অনুরাগীরা। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা
0
Share