Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ২৯, ২০২৬

বয়স এক বছর করে কিন্তু কমছে- রুনা খান

বয়স চল্লিশের কোটায় থাকলেও ঠিক বোঝা যায় না বয়সটা তার কত। কখনও বাঙালি সাজে আবার কখনো ওয়েস্টার্ন পোশাকে, ভক্তদের মুগ্ধ করতে যেন সর্বদাই উচ্ছ্বসিত থাকেন রুনা খান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রুনা খান বলেন অতিরিক্ত ওজনের কারণে এক সময় শারীরিক অসুবিধা বোধ করতেন তিনি। সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘অতিরিক্ত ওজনের কারণে খুব শারীরিক অসুবিধা বোধ করেছি আমরা হাঁটুতে ব্যথার পাশাপাশি আমার ব্যাক পেইন হতো। সে সময় কাটিয়ে উঠে এখন একটু স্বাস্থ্যকর জীবন যাপন করার চেষ্টা করছি’।

অভিনেত্রী রুনা খান | ছবি: ফেসবুক

বয়স নিয়ে তিনি বলেন, ‘বয়স কোনো নম্বর না, সৃষ্টিকর্তা একটা সংখ্যা দিয়ে পাঠিয়েছেন। তিনিই জানেন সংখ্যাটা কত ওখান থেকে এক বছর করে কিন্তু কমছে। আর তার কাছে যে সংখ্যাটা রাখা আছে সেই সংখ্যা থেকে কমছে’।

 নিজেকে সুস্থ রাখার জন্য কি করেন রুনা খান জিজ্ঞেস করতেই বলেন, ‘আমি ভাত, মাছ, ডাল, শাক-সবজি এসব খাই তবে হ্যাঁ আমি একটা স্বাস্থ্যকর জীবনের মধ্যে থাকার চেষ্টা করি । ৭-৮ ঘণ্টা ঘুম, যেটুকু খাবার খাওয়া দরকার সেটুকু খাওয়া আর আমার মন ভালো অনেক আমার মনে অনেক আরাম’।

সম্প্রতি, রুনা খান ও তার ভাই সম্পত্তি ভাগাভাগি নিয়ে বেশ আলোচনায় এসেছেন। যেখানে দেখা যায়, রুনা খানের ভাই বাবার মোট সম্পত্তির অর্ধেকই তার বোন রুনা খানের নামে লিখে দিয়েছেন।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা দেখার সুযোগ

ঈদে টেলিভিশনগুলোর জমজমাট আয়োজন ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা দেখানোর আয়োজন করেছে দেশের বিভিন্ন টেলিভিশন…
ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা

রকস্টার ইস্যু – ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের

কনটেন্ট ফাইল না আসায় রকস্টার  ইস্যুতে জটিলতা রকস্টার ইস্যু এখন সিনেমা অঙ্গনে বড় আলোচনার বিষয়। এই রকস্টার…
রকস্টার ইস্যুতে ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের
0
Share