Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

বড় পর্দায় আসছেন কাজী নজরুল ইসলাম!

লাদেশের জাতীয় কবি, কাজী নজরুল ইসলাম ও অভিনেতা কিঞ্জল নন্দ | ছবি: আনন্দবাজার

নির্মাতা আব্দুল আলিমের পরিচালনায় টলিউডে নির্মিত হচ্ছে বাংলাদেশের জাতীয় কবি, কাজী নজরুল ইসলামের বায়োপিক।

বায়োপিকে নজরুল চরিত্রে থাকছেন ওপার বাংলার কিঞ্জল নন্দ। এই প্রসঙ্গে গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ‘এই প্রথম নজরুলের জীবন নিয়ে বায়োপিক হচ্ছে। নজরুলের গোটা জীবনকেই তুলে ধরা হবে সিনেমায়। আমি সত্যিই খুব এক্সাইটেড এই সুযোগটা পেয়ে। চিত্রনাট্য পরেই আমি কাজটি করতে রাজি হয়ে যাই। তবে চরিত্র ধারণেও বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে। যার নাম শুনে বড় হয়েছি, তাকে নিয়ে এমন একটা সিনেমা হচ্ছে, যার কেন্দ্রীয় চরিত্রে আমি, ভাবতেই কেমন লাগছে! এটুকু বলতে পারি, আমরা নজরুল সম্পর্কে যেটুকু জানি, তার থেকে অনেক বেশি কিছু আছে এই সিনেমায় দেখানো হবে।’

অভিনেতা আরও যোগ করেন, ‘কবি নজরুলের শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত এই সিনেমায় তুলে ধরা হবে। আর বাংলাদেশ ও কলকাতার বেশকিছু লোকেশনে হবে শুটিং। সব ঠিক থাকলে সামনের শীতেই শুরু হবে শুটিং।’

সিনেমার সংগীত পরিচালনার থাকছেন জয় সরকার। জেবি প্রোডাকশনের প্রযোজনায় সিনেমার নাম এখন পর্যন্ত ঠিক করা হয়েছে ‘কাজী নজরুল ইসলাম’ তবে তা এখনও পরিবর্তনশীল। বায়োপিকে বিশেষ চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, খরাজ মুখোপাধ্যায় , কাঞ্চনা মৈত্রসহ বাংলাদেশের বেশকিছু অভিনেতারাও।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share