Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মে ৩, ২০২৬

ফের মা হচ্ছেন অস্কার জয়ী জেনিফার লরেন্স

অভিনেত্রী জেনিফার লরেন্স | ছবি: পিপল ম্যাগাজিন

দ্বিতীয়বারের মত মা হতে যাচ্ছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জেনিফার লরেন্সের মুখপাত্র।

আন্তর্জাতিক গণমাধ্যম ‘পিপল’ ম্যাগাজিনের খবরে, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে লাঞ্চের জন্য বের হন ৩৪ বছর বয়সী জেনিফার লরেন্স। সেখানে হালকা হলুদ রঙের ওভারসাইজড শার্টের সঙ্গে কালো প্যান্ট পরেছিলেন জেনিফার। পোশাকের ওপর দিয়ে ‘দ্য হাঙ্গার গেমস’ অভিনেত্রীর বেবি বাম্প স্পষ্ট হয়ে উঠেছিল।

জেনিফার লরেন্স ও কুক ম্যারোনি | ছবি: পিপল ম্যাগাজিন

উল্লেখ্য, ২০১৮ সসালে পরিচয় জেনিফার ও কুক ম্যারোনির। সেখান থেকেই প্রেম ও পরের বছর ফেব্রুয়ারিতে বাগদান সম্পন্ন করে অক্টোবরে বিয়ে সারেন এই যুগল। ২০২২ সালে কুক-জেফারের ঘরে আসে তাদের প্রথম পুত্রসন্তান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেমস ও তাঁর ছোট্ট ছেলে জিবরানের ভিডিওতে মুগ্ধ ভক্তরা

মাহফুজ আনাম জেমস বাংলা রক গানের জীবন্ত কিংবদন্তি নগরবাউল জেমস আবারো আলোচনায়। তবে এবার গান নয়, বরং বাবা হিসেবে…
জেমস ও তাঁর ছোট্ট ছেলে
0
Share