Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

ফের পর্দায় ফিরছে ‘প্রিয়তমা’ জুটি?

অভিনেতা শাকিব খান ও কলকাতার ইধিকা পাল | ছবি: ফেসবুক

‘তুফান’ ঝড়ের মাঝেই খবর এলো নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ সিনেমায় দেখা যাবে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। জানা গেছে নির্মাতা নিজের প্রথম সিনেমায় জুটি হিসেবে শাকিব খানের বিপরীতে বেঁছে নিয়েছেন ‘প্রিয়তমা’ খ্যাত কলকাতার নায়িকা ইধিকা পালকে।

সিনেমা প্রসঙ্গে নির্মাতা এখনই বেশি কিছু বলতে না চাইলেও, সিনেমা সংশ্লিষ্ট একাধিক সুত্রের বরাতে জানা গেছে, গত ঈদুল ফিতরে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায় ‘বরবাদ’ শিরোনামে একটি গান ছিল। প্রিন্স মাহমুদের সংগীতে গানটি বেশ জনপ্রিয়তা পায় শ্রোতামহলে। সেটি ভেবেই সিনেমার নামকরণ করা হয়েছে।

মাস্টার কমিউনিকেশনের প্রযোজনায় চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের রামুজিতে শুরু হচ্ছে ‘বরবাদ’ সিনেমার শুটিং। শাকিব-ইধিকার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে মিশা সওদাগরকেও।

উল্লেখ্য, ২০২৩ সালে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ ছিল শাকিব খানের অন্যতম সেরা সিনেমা। সেখানে বিশেষভাবে নজর কাড়েন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share