Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

ফুয়াদের সুরে গানে ফিরছেন নুসরাত ফারিয়া

রেকর্ডিংয়ে নুসরাত ফারিয়া ও সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির | ছবি: ইনস্টাগ্রাম

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসরত সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ভক্তদের দিলেন দারুণ এক সুখবর। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে নিয়ে আসছে ফুয়াদের নতুন গান।

৩০ মে নিজের স্টুডিও থেকে রেকর্ডিং-এর ছবি পোস্ট করে ক্যাপশনে ফুয়াদ আল মুক্তাদির লিখেছেন, ‘নুসরাত ফারিয়ার সঙ্গে রেকর্ডিং। তখন তার দীপ্তিচ্ছটা ছিল দেখার মতো! সে বলেছে আমি তার শৈশবের মিউজিক্যাল হিরো এবং নিজেকে তার চিমটি কাটতে হয়েছিল। কিন্তু হে, একই অনুভূতি, সে আন্তর্জাতিক মঞ্চ মাতিয়ে যাচ্ছেন। এই ফ্যানগার্লিং চলতে থাকুক।’

সংগীত পরিচালক আরও জানিয়েছেন, এ গানে তাদের সাথে রয়েছেন তরুণ গায়ক সঞ্জয় ও বাঁধন।

অভিনয়ের পাশাপাশি ‘পটাকা’ গান দিয়ে গায়িকা হিসেবেও নাম লিখিয়েছেন নুসরাত ফারিয়া। সর্বশেষ নুসরাত ফারিয়ার কণ্ঠে প্রকাশ পেয়েছে ‘বুঝি না তো তাই’ শিরোনামের একটি গান।

উল্লেখ্য, সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদিরের নতুন গানটির নাম কী, কিংবা কে লিখেছেন, প্রকাশ পাচ্ছে কবে—সেসব বিষয়ে এখনও কিছু প্রকাশ্যে আসেনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নারী ক্রিকেটারদের জন্য আইসিসির উদ্যোগে মুগ্ধ দীপিকা পাড়ুকোন

আইসিসির প্রশংসায় দীপিকা নারী ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন মাতৃত্বকালীন…
দীপিকা পাড়ুকোন

মাইকেল জ্যাকসনের শ্রদ্ধায় ওয়ারফেইজের বিশেষ কনসার্ট

‘মাইকেল জ্যাকসন ট্রিবিউট’ দুনিয়াজুড়ে চলছে পপসম্রাট মাইকেল জ্যাকসন বন্দনা। সম্প্রতি তাঁকে নিয়ে নির্মিত…
মাইকেল জ্যাকসনের শ্রদ্ধায়

‘প্রমাণ করতে পারলে যা চাইবে তাই দেব’, চ্যালেঞ্জ ছুড়লেন ববি

গুজবে ক্ষুব্ধ ববি চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে ঘিরে সম্প্রতি নতুন করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ব্যবসায়ী…
ববি
0
Share