Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মে ৩১, ২০২৬

প্রথমবার বিজ্ঞাপনে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি

ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় | ছবি: ফেসবুক

ওপার বাংলার জনপ্রিয় জুটি ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রথমবারের মত জুটি বেধে কাজ করতে যাচ্ছেন একটি বিজ্ঞাপনে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে, টালিউডের গুঞ্জন রয়েছে যে এক রান্নার তেলের বিজ্ঞাপনে দেখা যাবে ঋতুপর্ণা ও প্রসেনজিৎকে। এই জুটি নাকি এবার একসঙ্গে মিলে ইলিশ, চিংড়ি রাঁধবেন। টেকনিশিয়ানস স্টুডিওতে এই শুটের জন্য ইতিমধ্যেই সেট তৈরি শুরু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, আগামীকাল অর্থাৎ ১৯ সেপ্টেম্বরেই ঋতুপর্ণা ও প্রসেনজিৎকে নিয়ে শুট হবে। খবর রয়েছে, এই বিজ্ঞাপনের নেপথ্যে রয়েছেন টালিউডের সুপারহিট পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তবে এখনই এই শুটিং নিয়ে তারা মুখ খুলতে নারাজ।

নব্বইয়ের দশকের জনপ্রিয় জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার পর বেশ দীর্ঘ বিরতি দিয়ে ২০১৬ সালে মুক্তি পায় এই জুটি অভিনীত ‘প্রাক্তন’। সম্প্রতি কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অযোগ্য’ দিয়ে জুটি হিসেবে অর্ধশত সিনেমা একসাথে করার রেকর্ড করেছেন তারা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৭৩ বছরের সম্পর্কের ইতি – মিস ইউনিভার্স ছাড়ছে ফ্রান্স

সৌন্দর্য প্রতিযোগিতা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মিস ফ্রান্স…
৭৩ বছরের সম্পর্কের ইতি - মিস ইউনিভার্স ছাড়ছে ফ্রান্স

মায়ের শাড়ির পাঞ্জাবি পরে ‘মালিক’ প্রচারে আরিফিন শুভ

মালিক সিনেমা প্রচারণা ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ মায়ের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা আবারও…
মায়ের শাড়ির পাঞ্জাবি পরে ‘মালিক’ প্রচারে আরিফিন শুভ
0
Share