Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মে ৩১, ২০২৬

প্রথমবার একসঙ্গে অপি করিম ও তাহসান

অভিনেত্রী অপি করিম এবং সংগীতশিল্পী, অভিনেতা তাহসান খান শোবিজে অনেকদিন ধরেই কাজ করছেন। দু’জনকে একসঙ্গে কোনো নাটক কিংবা বিজ্ঞাপনের কাজে দেখা যায়নি। এই দুই তারকাশিল্পী এবার কাজ করেছেন একটি বিজ্ঞাপন চিত্রে।

একটি পণ্যের বিজ্ঞাপনে তাদের দেখা যাবে একসঙ্গে। বিজ্ঞাপনটি নির্দেশনা দিয়েছেন নির্মাতা সাগর জাহান।

সম্প্রতি রাজধানীর বনশ্রীতে এর দৃশ্যধারণ শেষ হয়েছে। অপি-তাহসান ছাড়াও এতে মডেল হিসেবে রয়েছেন সাদিয়া তানজিন, রাই রাজন্য ও মেহেজাবিন নুর। শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন টিভি চ্যানেল ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার হবে।

বিজ্ঞাপনে কাজের বিষয়ে অপি করিম বলেন, ‘সাগর জাহানের সঙ্গে বহু বছর নাটকে কাজ করিনি। নতুন বিজ্ঞাপনে কাজ করতে এসে তা একবারও তা মনেই হয়নি। আগের মতোই বেশ সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই তার সঙ্গে বিজ্ঞাপন চিত্রটির কাজ শেষ করেছি।’

তাহসান খান বলেন, ‘লম্বা বিরতির পর সাগর জাহানের সঙ্গে কাজ হয়েছে। এটি উনার সাথে প্রথম বিজ্ঞাপন। নাটকের মতো বিজ্ঞাপনেও উনার সঙ্গে কাজ করে আনন্দ পেয়েছি। আশা করছি, বিজ্ঞাপন চিত্রটি সবার পছন্দ হবে।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৭৩ বছরের সম্পর্কের ইতি, মিস ইউনিভার্স ছাড়ছে ফ্রান্স

সৌন্দর্য প্রতিযোগিতা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মিস ফ্রান্স…

মায়ের শাড়ির পাঞ্জাবি পরে ‘মালিক’ প্রচারে আরিফিন শুভ

মালিক সিনেমা প্রচারণা ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ মায়ের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা আবারও…
0
Share