Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

‘পুষ্পা’ নির্মাতা সুকুমারের নায়ক এবার শাহরুখ খান

গুঞ্জন উঠেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের সাথে জুটি গড়তে যাচ্ছেন পুষ্পা সিনেমার পরিচালক সুকুমার। বলিউড অঙ্গনে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। শোনা যাচ্ছে, শাহরুখ একটি গ্রামীণ গল্পে নির্মিত রাজনৈতিক অ্যাকশন ড্রামার অংশ হবেন। এই সিনেমায় তাকে এক নতুন অবতারে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। যা পরিচালনা করবেন নির্মাতা সুকুমার।

‘পুষ্পা’ খ্যাত নির্মাতা সুকুমার ও আল্লু অর্জুন

ভারতীয় সংবাদমাধ্যম ‘মিড ডে’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘পুষ্পা’ খ্যাত নির্মাতা সুকুমারের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন শাহরুখ। এই সিনেমায় শাহরুখ খান অভিনয় করবেন এক অ্যান্টি-হিরো চরিত্রে। গল্পে গ্রামীণ আবহে উপস্থাপন করা হবে শাহরুখকে। সিনেমাটি শুধুমাত্র বিনোদন নয়, বরং জাতপাত ও শ্রেণিবৈষম্যের মতো কঠিন সামাজিক ইস্যুগুলোকেও তুলে ধরবে।  

একটি ঘনিষ্ঠ সূত্র ‘মিড ডে’ -কে জানায়, ‘কিং খান এখানে একজন অ্যান্টি-হিরোর চরিত্রে অভিনয় করবেন, তবে এটি শুধুমাত্র সাধারণ ভিলেন চরিত্র নয়। এই সিনেমাটি একটি গ্রামীণ রাজনৈতিক অ্যাকশন ড্রামা, যেখানে তাকে সম্পূর্ণ ভিন্ন এক রূপে দেখা যাবে’।

১৭ মার্চ সোমবার সিনেমা বিশ্লেষক সুমিত কাদেলও একটি পোস্টে জানিয়েছেন, দুজনের একসঙ্গে কাজ করার গুঞ্জন বেশ জোরালো হচ্ছে। গ্রামীন গল্পে একটি রাজনৈতিক অ্যাকশন ড্রামায় একসঙ্গে কাজ করতে পারেন শাহরুখ-সুকুমার জুটি।

তবে অন্যান্য গণমাধ্যম বলছে এই দুই মেগাস্টার যুগলবন্দি হলেও সেটার চূড়ান্ত ফলফলের জন্য বেশ সময়ের প্রয়োজন। কারণ ইতোমধ্যে রামচরণের সঙ্গে একটি সিনেমা ও ‘পুষ্পা ৩’ নির্মাণ নিয়ে ব্যস্ত সুকুমার। শাহরুখ খানও ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘দ্য কিং’ নিয়ে। তাই দুজনের একসঙ্গে কাজ করাটা অনেক সময়ের ব্যাপার। শাহরুখ খানের ভক্তরা ইতিমধ্যেই তাকে ভিলেন চরিত্রে দেখেছেন। ‘ডর’, ‘বাজিগর’-এর রহস্যময় ও দুর্দান্ত পারফরম্যান্স আজও কালজয়ী হয়ে রয়েছে।

তবে ক্যারিয়ারের শুরুর দিকে নেগেটিভ রোলের  মাধ্যমেই কিন্তু সাফল্য পেয়েছিলেন এ অভিনেতা। তাই আরো একবার নেগেটিভ চরিত্রে তাকে পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরাও। যদিও এখন পর্যন্ত সিনেমাটির কোনো বিশ্বাসযোগ্য তথ্য মেলেনি। সুকুমার কিংবা শাহরুখের পক্ষ থেকেও আসেনি কোনো ঘোষণা। তবে এই গুঞ্জনকে একেবারেই এড়িয়ে যেতে নারাজ শাহরুখ ভক্তরা। পুষ্পা’ খ্যাত পরিচালকের সঙ্গে শাহরুখ খানের জুটি ভিন্ন একটা স্বাদ উপহার দিবে বলে বিশ্বাস নেটিজেনদের।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু
0
Share