Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

পর্দায় কিশোর কুমার হচ্ছেন আমির খান

অভিনেতা আমির খান ও সংগীতশিল্পী কিশোর কুমার (কোলাজ করা) | ছবি: হিন্দুস্তান টাইমস

ব্যর্থতার বিরতি ভেঙে নির্মাতা অনুরাগ বসু পরিচালিত ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী কিশোর কুমারের বায়োপিকে ফিরছেন বলিউড পারফেকশনিস্ট আমির খান।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, ইতোমধ্যে প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে কিশোর কুমারের বায়োপিক নিয়ে আলোচনা করেছেন আমির খান ও নির্মাতা অনুরাগ। এখনও পর্যন্ত তাদের মধ্যে মধ্যে চার-পাঁচটি মিটিং হয়েছে বলেও জানিয়েছে গণমাধ্যমটি।

কিশোর কুমারের বায়োপিক অনুরাগ বসু এবং ভূষণ কুমারের হৃদয়ের ভীষণ কাছের একটা প্রোজেক্ট। তারা সুন্দরভাবে এই প্রোজেক্টটি উপস্থাপন করতে চান। আমির খান ও কিশোর কুমারের একজন বড় অনুরাগী। আর তাই তিনিও অনুরাগ বসুকে এই কিংবদন্তির জীবন তুলে ধরার বিষয়ে সাহায্য করতে চান। পরিচালক এই ছবিটিকে একটা অন্যমাত্রা দিতে চান, নিখুঁতভাবে ছবিটি বানাতে চান। আর এই বিষয়টিই আমিরকে সবচেয়ে বেশি আগ্রহী করেছে বলে খবর।  

জানা গেছে এরই মধ্যে আমির খান শেষ করেছেন আগামী বছর মুক্তির আশায় থাকা বহুল অপেক্ষিত ‘সিতারে জামিন পার’ সিনেমার শুটিং। অভিনেতার ঝুলিতে থাকা ৫টি সিনেমার মধ্যে অন্যতম কিশোর কুমারের বায়োপিক।

উল্লেখ্য, ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ ফ্লপের পর সিনে্মা থেকে কিছুটা দুরেই ছিলেন আমির খান। সম্প্রতি রিয়া চক্রবর্তীর পডকাস্টে অভিনয় পুরোপুরি ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিলেন এই অভিনেতা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share