Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

পরীমণি, বুবলীদের রায়হান রাফির দিকনির্দেশনা

শবনম বুবলী, পরীমণি ও নির্মাতা রায়হান রাফি কোলাজ করা | ছবি: ফেসবুক

দেশ জুড়ে চলছে ‘তুফান’ ঝড়। শাকিব খানের পাশাপাশি প্রশংসায় ভাসছে নির্মাতা রায়হান রাফি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সিনেমা গুলো হিট হবার কারণ নিয়ে কথা বলেছেন নির্মাতা।

একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে নির্মাতা ‘তুফান’ প্রসঙ্গে কথা বলেন উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের সাথে।

একটি প্রশ্ন উঠেছিল তমা মির্জা তার খুব ভালো বন্ধু ও প্রিয়জন। তাকে কেন কাস্ট করা হলো না ‘তুফান’ সিনেমায়? যার উত্তরে নির্মাতা রাফি জানিয়েছেন, ‘সুড়ঙ্গ’ তে আমার মনে হয়েছে তমা পারফেক্ট আমি তাকে নিয়েছি। আর ‘তুফান’-এ মনে হয়েছে নাবিলা বেস্ট। সেভাবেই পরিকল্পনা এগিয়েছে। আমি কাজের ক্ষেত্রে খুবই প্রফেশনাল এটা সবাই জানে। আমার সিনেমায় স্বজনপ্রীতির কোনও যায়গা নেই।’

কথার মাঝে বুবলী, পরীমণি, পূজা, মিমদের দর্শকপ্রিয়তা অনুযায়ী একজন নির্মাতা হিসেবে তাদের জন্য কি দিকনির্দেশনা দিবেন জানতে চাইলে রাফি যোগ করেন, ‘ভালো কাজ কিংবা ভালো স্ক্রিপ্ট না এলে ঘরে বসে থাকেন কিন্তু ভালো কাজ আসছে না দেখে খারাপ কাজ করলে আরও পেছনে পড়ে যেতে হবে। মার্কেটে একটা ব্যাপার আছে, কোনও ভালো আর্টিস্ট যদি গৎবাধা কাজ করতে শুরু করেন প্রডিউসাররাও মুখ ফিরিয়ে নেয়। তাই ভালো কাজের অপেক্ষায় থাকাটা জরুরী। শুধু অভিনেত্রী নয়, এই কথাগুলো অভিনেতা সিয়াম, রোশান, রাজের জন্যও প্রযোজ্য বলে আমি মনে করি।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share