Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

নেটদুনিয়ায় ফের ভাইরাল রণবীর-আলিয়া কন্যা রাহা

রণবীর, আলিয়া ও রাহা কাপুর | ছবি: জুম টিভি

২৫ ডিসেম্বর স্ক্রিসমাস উপলক্ষে ফের একবার গণমাধ্যমের সামনে মেয়ে রাহা কাপুরকে নিয়ে আসেন বলিউড তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট কাপুর। আর সেই মুহুর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, মা আলিয়া গাড়ি থেকে নেমে পাপারাজ্জিদের অনুরোধ করছেন, দয়া করে কেউ চিৎকার করবেন না। রাহা ভয় পেয়ে যাবে। তারপর রাহাকে কোলে নিয়ে রণবীর গাড়ি থেকে নেমে আসেন। আর তারপরই ঘটে অবাক কান্ড, প্রথমবারের মত ক্যামেরাম্যানদের দেখে রাহা বলে ওঠে ‘হাই!’। আর তা দেখে তার বাবা-মাও রীতিমতো অবাক হয়ে যায়। রালিয়া-কন্যার এই কাণ্ড দেখে আর নিজেদের উৎসাহ চেপে রাখতে পারেন না পাপারাজ্জিরা। তারা রীতিমতো উল্লাস প্রকাশ করে।

পাপ্পারাৎজিদের হাই বলছে রাহা কাপুর | ছবি: জুম টিভি

কিন্তু পাপ্পারাৎজিরা যখন হঠাৎ অনেক বেশি ফ্ল্যাশ লাইট ব্যবহার করতে থাকে, রাহার নাম ধরে ডাকতে শুরু করে এবং তাকে ক্যামেরার দিকে তাকাতে বলে, সে সময় ছোট রাহা বেশ ভয় পেয়ে যায় সে ফটোগ্রাফারদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। তারপর রণবীর এবং আলিয়া রাহাকে নিয়ে চলে যাওয়ার সময় পাপারাৎজিরা তাকে ‘বাই’ বলতে শুরু করলে জবাবে রাহা তাদের উদ্দেশ্যে হাত নাড়ে এবং তাদের দিকে ফ্লাইং কিস ছুঁড়ে দেয়।

সোশ্যাল মিডিয়া জুড়ে রাহা কাপুরের এই মিষ্টি মুহুর্তের ভিডিও এখন ভাইরাল।

উল্লেখ্য, বলিউডের অন্যতম জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর ২০২২ সালের শুরুতে ভালোবেসে বিয়ে করেন তারা। একই বছরের শেষে তাদের ঘর আলো করে আসে মেয়ে রাহা। প্রথমবার গেল বছরের ক্রিসমাদে রাহাকে সকলের সামনে নিয়ে আসে রণবীর-আলিয়া দম্পতি। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share