Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬

নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠালো আদালত

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তারের আদালত হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভাটারা থানার এনামুল হক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছেন এই অভিনেত্রী। ফারিয়ার জামিন শুনানির জন্য আগামী ২২ মে ধার্য করেন আদালত।  

আজ সোমবার সকাল ৯টায় কঠোর নিরাপত্তায় নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয়। তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক বিল্লাল ভূঁইয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ফারিয়াকে কারাগারে রাখার নির্দেশ দেন আদালত।

গতকাল রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় নুসরাত ফারিয়াকে। শুরুতে ভাটারা থানায় নেওয়া হলেও পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নেওয়া হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) হেফাজতে।

নুসরাত ফারিয়া ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এর পর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। গেল ঈদে জ্বীন ৩ সিনেমা মুক্তি পেয়েছিলো এই অভিনেত্রীর।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রকস্টার ইস্যু: ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের

কনটেন্ট ফাইল না আসায় রকস্টার  ইস্যুতে জটিলতা রকস্টার ইস্যু এখন সিনেমা অঙ্গনে বড় আলোচনার বিষয়। এই রকস্টার ইস্যু…
রকস্টার ইস্যুতে ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের
0
Share