Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

নির্বাচনে দাঁড়াচ্ছেন কঙ্গনা?

কঙ্গনা রানাউত | ছবি: সংগৃহীত

সিনেমার ক্যারিয়ারে মন্দা যাচ্ছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। তার একের পর এক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর কঙ্গনা কি চিন্তা করছেন রাজনীতির ময়দানে পা রাখার? এমন ইঙ্গিত পাওয়া গেলো স্বয়ং অভিনেত্রীর কাছ থেকেই।

সম্প্রতি কঙ্গনা দর্শন করেন শ্রীকৃষ্ণের বিখ্যাত দ্বারকাধীশ মন্দির। সেখানে তার কথা হয় পাপারাজ্জিদের সাথে। অভিনেত্রীকে একজন জিজ্ঞেস করেন, “তিনি লোকসভা ভোটে দাঁড়াবেন কি না?” উত্তরে কঙ্গনা বলেন, “শ্রী কৃষ্ণ কি কৃপা রহি তো লড়েঙ্গে।” কথাটির বাংলা অর্থ দাঁড়ায়, “শ্রী কৃষ্ণের কৃপা থাকলে লড়বো।”

প্রায় সময়ই সনাতন ধর্মের প্রশংসা শোনা যায় কঙ্গনার মুখে। তিনি বলেন, “বিজেপি সরকারের প্রচেষ্টায়, আমরা ভারতীয়রা ৬০০ বছরের সংগ্রামের পরে এই দিনটি দেখতে পাচ্ছি। আমরা উদযাপনের সঙ্গে মন্দিরটি প্রতিষ্ঠা করব। সারাবিশ্বে সনাতন ধর্মের পতাকা উত্তোলন করা উচিত।” সব মিলিয়ে অভিনেত্রীর রাজনীতিতে যোগ দেওয়ার ব্যাপারটি দিন দিন বেশ স্পষ্টভাবেই উঠে আসছে।

উল্লেখ্য, ‘পাঙ্গা’, ‘থালাইভি’, ‘ধকড়’ ও ‘তেজস’ শীর্ষক কঙ্গনার পরপর কয়েকটি ছবি বক্স অফিসে সাড়া ফেলতে অক্ষম হয়েছে। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তেজস’-এর ৮ দিনে আয় ছিল মাত্র ৫ দশমিক ৬০ কোটি রুপি। এখন কঙ্গনার ভক্তরা অপেক্ষা করছেন তার পরবর্তী ছবি ‘ইমার্জেন্সি’ মুক্তির জন্য।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share