Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

নাট্যমঞ্চকে অঞ্জন দত্তের বিদায়, কেন?

‘আরো একটা লিয়ার’ নাটকের পোস্টার ও অঞ্জন দত্ত (কোলাজ করা) | ছবি: ফেসবুক

‘আরো একটা লিয়ার’ শিরোনামের নাটক নিয়ে শেষবারের মত মঞ্চে উঠছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা, নির্মাতা ও সংগীতশিল্পী অঞ্জন দত্ত। হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ জানিয়েছেন অভিনেতা নিজেই।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের সাথে সাক্ষাৎকারে অঞ্জন দত্ত নিজের শেষ নাটক প্রসঙ্গে বলেন, ‘নভেম্বরে যখন নাটকটা করব ৭১ বছর বয়স হয়ে যাবে। আমি নিজেকে শুধু পরিচালক হিসেবে দেখি না, নাটকে নিজে অভিনয় করি।’

তিনি বলেন, ‘৭১ বছর বয়স হচ্ছে বলে যে আমি ছবি করা বন্ধ করছি তা নয়। মঞ্চে দাঁড়িয়েই গানের শো করছি। কিন্তু নাটক করতে গেলে শারীরিক দিক থেকে যে পরিশ্রম করতে হয়, সেটা আমি ৭১ বছর বয়সের পর পারব বলে মনে হচ্ছে না। তাই ভাবলাম, সিদ্ধান্তটা নিয়ে নিই।’

বর্ষীয়ান এ গায়ক আরও বলেন, ‘ছবির শুটিং করতে আমার কোনও রকম সমস্যা হয় না। আমি শুধু বলি রাত ৯টা বা ১০টায় আমাকে ছেড়ে দিতে। সৃজিত (নির্মাতা সৃজিত মুখার্জি) যেমন রাত ৩টা অবধি শুটিং করেন। সেটা না হলে আর কোনও সমস্যা নেই। আসলে নাটকে কোনও রকম ফাঁকিবাজিতে আমি বিশ্বাস করি না। এমন নাটকে কাজ করবো যেখানে দৌড়ঝাঁপ থাকবে না, সেটাও আমার পক্ষে সম্ভব নয়। তাই সব দিক বিচার করে মনে হল, এটাই শেষ নাটক হলে ভালো হয়।’  

‘কিং লিয়ার’ বেছে নেওয়ার কারণ হিসেবে অঞ্জন বলেন, ‘আমার যে বয়স, নাটকে তার কাছাকাছি কোনও চরিত্র করতে পছন্দ করি। কম বয়সে চুল সাদা করে বেশি বয়সের চরিত্র করেছি এমন নয়। সেদিক থেকে এবার নাটকের চরিত্রটা আমার জন্য উপযুক্ত। আর শেষ নাটক যখন, তখন উইলিয়াম শেক্সপিয়রের ছোঁয়া থাকলে ভালো হবে, সেটাও মনে হল।’

উল্লেখ্য, সংগীতের জন্য বিশেষভাবে পরিচিত হলেও অঞ্জন দত্ত পরিচালিত বোমকেশ সিরিজের সিনেমা গুলো বিশেষ জায়গা দখল করে আছে দর্শক হৃদয়ে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share